তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘ভাল মানুষ নইকো মোরা, ভাল মানুষ নই’। বাংলাদেশিদের সম্পর্কে বোধহয় এই পংক্তিটি একশো শতাংশ সত্যি। দেশে চুরি-রাহাজানি-ছিনতাই নিত্য-নৈমত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সুরক্ষার কড়া নজরদারি এড়িয়ে খোদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চুরি হবে, কেউ বোধহয় স্বপ্নেও ভাবেননি। বাস্তবে তাই ঘটেছে। প্রধানমন্ত্রীর টেবিলে থাকা ‘হটলাইন’ হিসেবে পরিচিত ‘লাল টেলিফোন’ থেকে তামার তার চুরি গিয়েছে। ওই চুরির ঘটনায় জড়িত থাকার অপরাধে ইতিমধ্যেই দুজনকে পাকড়াও করেছে পুলিশ। খোদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চুরির ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। উল্লেখ্য, লাল টেলিফোনের মাধ্যমে বিশ্বের যে কোনও জায়গায় তাৎক্ষণিকভাবে সরাসরি কথা বলতে পারেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ‘সম্প্রতি সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের সংযোগের তার চুরি হয়ে যায়। বিটিসিএল কর্তৃপক্ষ এ নিয়ে শাহবাগ থানায় অজ্ঞাতপরিচয়ধারী আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। ঘটনার গুরুত্ব বিবেচনায় সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ তদন্ত শুরু করে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে বৃহস্পতিবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। জেরার মুখে সে স্বীকার করে গত ২২ মে প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের সংযোগ তার চুরি করে। গত ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে একটি ভাঙারির দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করেন। রঞ্জনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে রাজধানীর হোসেনী দালান রোডের একটি গুদাম থেকে চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়।’

ঢাকার পুলিশ কমিশনার জানিয়েছেন, ‘বকরি ঈদের সরকারি ছুটি শুরু হয়েছিল ২৫ মে। সাত দিনের ছুটি শেষে সোমবার অফিস খোলার পর সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা দেখতে পান, প্রধানমন্ত্রীর লাল টেলিফোনে কোনও সংযোগ নেই। বিষয়টি দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে জানানো হয়। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কর্মকর্তারা এসে কয়েক ঘণ্টা পর সংযোগ পুনরুদ্ধার করেন।’

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়