গোডাউন খুলতেই দুর্নীতির পাহাড়! স্তূপাকার ময়লা ফেলার গাড়ি দেখে হতবাক অগ্নিমিত্রা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  শহরকে পরিচ্ছন্ন রাখতে কোটি কোটি টাকা খরচ করে কেনা হয়েছিল আধুনিক সাফাই সরঞ্জাম। কিন্তু সেই গাড়ি, ডাস্টবিন, গামবুট ও অন্যান্য উপকরণ মানুষের কাজে লাগার বদলে বছরের পর বছর ধরে পড়ে রয়েছে গোডাউনের অন্ধকারে। আসানসোল পুরনিগমের কালিপাহাড়ি কেন্দ্রীয় স্টোরে আচমকা পরিদর্শনে গিয়ে সেই চিত্র চোখে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সরকারি টাকায় কেনা সম্পদ কেন এভাবে নষ্ট হচ্ছে, তা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন তিনি।

শুক্রবার স্টোর ঘুরে তিনি দেখতে পান, মিশন নির্মল বাংলা প্রকল্পের আওতায় কেনা একাধিক স্প্রিংক্লার গাড়ি, ময়লা বহনের যান, সাইকেল ভ্যান এবং বিপুল  পরিমাণ সাফাই সরঞ্জাম দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে রয়েছে। বহু গাড়ির এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন বা নম্বর প্লেট পর্যন্ত হয়নি। ফলে প্রশ্ন উঠেছে, ব্যবহারের কোনও পরিকল্পনা না থাকলে কেন কোটি কোটি টাকার সরঞ্জাম কেনা হয়েছিল? মন্ত্রী আধিকারিকদের কাছে জানতে চান, একদিকে যখন পুরনিগমে প্রয়োজনীয় সামগ্রী মজুত রয়েছে, তখন বারবার নতুন টেন্ডার ডেকে কেন আরও সামগ্রী কেনা হয়েছে। তাঁর অভিযোগ, পরিকল্পনার অভাব এবং দায়িত্বজ্ঞানহীনতার ফলেই সরকারি সম্পদের এমন অপচয় হয়েছে। শুধু তাই নয়, সাফাইকর্মীদের জন্য কেনা প্রায় দুই হাজার জোড়া গামবুট, সুরক্ষা সামগ্রী ও অন্যান্য উপকরণও স্টোরে মজুত অবস্থায় পাওয়া যায়। অথচ বাস্তবে বহু সাফাইকর্মীকে ন্যূনতম সুরক্ষা ছাড়াই নর্দমা ও আবর্জনা পরিষ্কারের কাজ করতে হচ্ছে। এই বিষয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। 

আরও পড়ুনঃ নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

ঘটনার পর স্টোরে থাকা সমস্ত সামগ্রীর তালিকা এবং  বিতরণের পরিকল্পনা চেয়ে রিপোর্ট তলব করা হয়েছে। পাশাপাশি, কোটি কোটি টাকার এই সরঞ্জাম ক্রয়ের নেপথ্যে কোনও আর্থিক অনিয়ম বা গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে বৃহত্তর তদন্তেরও ইঙ্গিত দিয়েছেন অগ্নিমিত্রা পাল।  

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের