গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

গুরুতর অসুস্থ টলিউডের বর্ষীয়ান পরিচালক সুজিত গুহ। হাতেগোনা কিছু প্রিয়জন ছাড়া তেমন কাউকে চিনতে পারছেন না 'অমর সঙ্গী'-খ্যাত পরিচালক।

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ টলিউডের বর্ষীয়ান পরিচালক সুজিত গুহ। হাতেগোনা কিছু প্রিয়জন ছাড়া তেমন কাউকে চিনতে পারছেন না ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক। বিষয়টি একটি সংবাদমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন সঙ্গীত পরিচালক সূর্যজ্যোতি রাজা। বর্তমানে সুজিত গুহ তাঁর ভাগ্নের সঙ্গে থাকেন। কিন্তু পরিচালকের কী হয়েছে? সূর্যজ্যোতি জানিয়েছেন, মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সুজিত গুহ। এস্কেমিক স্ট্রোকে আক্রান্ত তিনি। মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। তবে আগের তুলনায় এখন অনেকটাই ভাল আছেন তিনি।

সুজিত গুহ, বাংলা সিনেমার একটি ব্র্যান্ড নাম। বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির পরিচালক ছিলেন। যাঁর পরিচালনায় একাধিক কালজয়ী সিনেমা বাঙালি দর্শকরা উপহার পেয়েছেন। সেই মানুষটিই জটিল রোগের কারণে এখন কাউকে চিনতে পারছেন না। অনেক স্মৃতি নষ্ট হয়ে গিয়েছে তাঁর। শুধু হাতেগোনা কিছু প্রিয়জনকে চিনতে পারেন। শুধু ‘অমর সঙ্গী’ নয়, ‘অমর প্রেম’, ‘মন মানে না’-র মতো অসংখ্য ব্লকবাস্টার বাংলা ছবির পরিচালক সুজিত গুহ। যার মধ্যে তাঁর বেশিরভাগ চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

‘অমর সঙ্গী’র ‘চিরদিনই তুমি যে আমার’ গানটি আজও গুনগুন করেন দর্শকরা। নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কন্ঠেও একাধিকবার গানটি শোনা গিয়েছে। জানা গিয়েছে, তিনি বরাবরই কাজ পাগল মানুষ। বয়স্কালেও ছবি পরিচালনা করতে চাইতেন। কিন্তু কেউ তাঁকে সুযোগ দেয়নি। সেই যন্ত্রণা তাঁকে কুরে কুরে খায়। সম্ভবত মানসিক চাপের কারণেই মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়েছেন তিনি। সম্প্রতি আর্টিস্ট ফোরামের একাধিক বৈঠকে দেখা গিয়েছিল সুজিত গুহকে। শোনা যাচ্ছিল, আবারও ছবি বানাবেন তিনি। কিন্তু তার মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন সুজিত গুহ। ভক্তদের প্রার্থনা, শীঘ্রই সুস্থ হয়ে উঠুক তিনি।

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ব্যাপক ভাঙচুর, মিলল কিং সাইজের বেড

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

হজমোলা চাকতে গিয়ে যা করলেন ইউক্রেনের মহিলা…..দেখলে ভিমরি খাবেন

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

গ্রামপঞ্চায়েত অফিসের সেক্রেটারিকে ছোঁড়া হল ডিম, তুমুল বিক্ষোভ ঝাড়গ্রামে

গঙ্গা ট্রেইলস: কিউআর কোডে গঙ্গার ইতিহাস ও তথ্য শুনুন