‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা ভোটে ভরাডুবির পরে সংসদে যেতে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকে পদত্যাগের জন্য নাকি বার্তা পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তৃণমূল নেত্রীর ওই বার্তা নাকি পাঠানের কাছে নিয়ে গিয়েছিলেন ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়। বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমে ওই খবর প্রকাশিত হতেই জাতীয় ও বঙ্গ রাজনীতিতে শোরগোল পড়ে যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে বেনজির আক্রমণ চালাতে শুরু করেন নেটা নাগরিকরা। সমালোচনার বাণে বিদ্ধ হওয়ার পরেই এ বিষয়ে নীরবতা ভেঙেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি। শনিবার (৬ জুন) সরাসরি ওই সংবাদকে ‘অসত্য’ আখ্যা দিয়েছেন। শুধু তাই নয়, যে সব সংবাদমাধ্যম ওই খবর প্রকাশ করেছে তাদের চিঠিও পাঠিয়েছেন।

সংবাদমাধ্যমের কাছে পাঠানো চিঠিতে সৌরভ লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কখনই আমাকে ইউসুফ পাঠানকে ইস্তফা দেওয়ার অনুরোধ জানিয়ে দেখা করতে বলেননি। তাই বহরমপুরের সাংসদ পদ থেকে ইউসুফ পাঠানকে ইস্তফা দেওয়ার কথা কখনই বলিনি। তাই ইউসুফ পাঠানের সাংসদ পদ না ছাড়ার পাল্টা বার্তা দেওয়ার প্রশ্নই আসে না।’ চিঠিতে মহারাজ এও লিখেছেন, ‘আমি কখনই রাজনীতির সঙ্গে নিজেকে জড়াইনি। রাজনীতি থেকে শত হস্ত দূরে থেকেছি।’

সংবাদমাধ্যমের দায়িত্বজ্ঞানহীনতা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন সৌরভ। চিঠিতে তিনি লিখেছেন, ‘সংবাদমাধ্যমের উচিত যে কোনও খবর প্রকাশ করার আগে তার সত্যতা যাচাই করে নেওয়া। খবরের পিছনে কোনও সত্যতা রয়েছে কিনা, নাকি পুরোটাই গুজব, তা ভাল করে বিচার করে নেওয়া। আসল সত্য না জেনে এমন খবর প্রকাশ অত্যন্ত দুঃখজনক। এমন ভিত্তিহীন খবর আমার ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্থ করেছে।’ সংবাদমাধ্যমের কাছে তিনি অনুরোধ করেছেন, ‘ভবিষ্যতে যে কোনও খবর প্রকাশের ক্ষেত্রে যেন তা যাচাই করে দেখা হয়।’

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

জীবনের প্রথম বেতন মায়ের হাতে তুলে দিলেন ছেলে, তারপর কী ঘটল…

খাদ্যমন্ত্রীর নির্দেশ অমান্য! রেশনে সিমেন্ট-পাথরের টুকরো মেশানো গম দেওয়ার অভিযোগ