গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

অভিনেত্রী তৃষা কৃষ্ণন নন, বরং অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা রাঘব লরেন্স থালাপথি বিজয়ের ছেড়ে দেওয়া ত্রিচি পূর্ব আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী তৃষা কৃষ্ণন নন, বরং অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা রাঘব লরেন্স থালাপথি বিজয়ের ছেড়ে দেওয়া ত্রিচি পূর্ব আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। অর্থাৎ তিনিও রাজনীতিতে পা রাখতে চলেছেন। এই নিয়েই বেশ কিছুদিন ধরে জল্পনা চলছে। অবশেষে গুঞ্জনে মুখ খুললেন রাঘব লরেন্স। তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে ১০৮ আসনে জয়লাভ করেছে সুপারস্টার সি জোসেফ বিজয় এবং তাঁর দল টিভিকে। বিজয় নিজেই দুটি আসন থেকে দাঁড়িয়ে জিতেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তিনি একটি আসন ছেড়ে দেন। সেটি হল ত্রিচি পূর্ব, অর্থাৎ সেই আসন খালি রয়েছে। যে কারণে আবারও নির্বাচন হবে। সেখান থেকে প্রথমে টিভিকে-র হয়ে মুখ্যমন্ত্রী বিজয়ের গুজব প্রেমিকা তথা অভিনেত্রী তৃষা কৃষ্ণনের দাঁড়ানোর কথা ছিল। এখন শোনা যাচ্ছে, ত্রিচির ওই আসনে বিজয়ের দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন অভিনেতা রাঘব লরেন্স।

এই বিষয়ে এক্স-এ একটি পোস্ট করে লরেন্স জানিয়েছেন যে, ‘আমার মিডিয়ার সব বন্ধুরা ফোনে আমার সঙ্গে যোগাযোগ করছেন। আমি রাজনীতিতে প্রবেশ করছি কিনা, তার স্পষ্টীকরণের জন্য আমার সঙ্গে দেখা করতে চাইছেন। এবার মনে হয় আমার এই বিষয় নিয়ে কথা বলা উচিত, জল্পনা-কল্পনার অবসান ঘটানো উচিত। আমি বর্তমানে ‘বেঞ্জ’-এর শুটিং নিয়ে ব্যস্ত আছি এবং আমার শিডিউল ১০ তারিখে শেষ হবে। আর এই নিয়ে কথা বলার জন্যে আমি ১১ জুন সকাল ৯:৩০ মিনিটে একটি সংবাদ সম্মেলন ডেকেছি। সেখানেই আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানাবো।’

থালাপথি বিজয় এপ্রিলে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ত্রিচি (পূর্ব) এবং পেরাম্বুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই জয়লাভ করেন। ত্রিচি (পূর্ব) আসনে ডিএমকে-র ইনিগো ইরুদায়ারাজকে ২৭,৪১৬ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। কিন্তু নির্বাচনী নিয়ম অনুযায়ী একজন প্রার্থী কেবল একটি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, ফলে বিজয়কে দুটি আসনের মধ্যে একটি বেছে নিতে হয়। তিনি ত্রিচি (পূর্ব) ছেড়ে পেরাম্বুরকে বেছে নেন। কারণ এটি রাজ্য সচিবালয়ের নিকটে। তবে দেখার পালা, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর ছেড়ে দেওয়া সেই আসন আদতেই কী রাঘব লরেন্স প্রতিদ্বন্দ্বিতা করবেন?

উল্লেখ্য, রাঘব লরেন্স একজন অভিনেতার পাশাপাশি কোরিওগ্রাফার, চলচ্চিত্র পরিচালক, সুরকার, প্লেব্যাক গায়ক, গীতিকার, চলচ্চিত্র প্রযোজক এবং সমাজসেবী, যিনি প্রধানত তামিল চলচ্চিত্রে কাজের জন্যেই পরিচিত। তিনি ১৯৯৩ সালে একজন নৃত্য কোরিওগ্রাফার হিসেবে এবং ১৯৯৯ সালে একজন অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০১২ সালে লরেন্স প্রভাস ও তামান্না অভিনীত তেলুগু চলচ্চিত্র ‘রেবেল’ পরিচালনা করেন। তিনি ২০১৫ সালে ‘কাঞ্চনা ২’-তেও অভিনয় করেন। ২০১৯ সালে লরেন্স অক্ষয় কুমার অভিনীত ‘লক্ষ্মী বোম্ব’ পরিচালনা করেন, যা ‘মুনি ২: কাঞ্চনা’-র রিমেক। এছাড়াবছরের পর বছর ধরে, লরেন্স সুবিধাবঞ্চিত শিশুদের ওপেন-হার্ট সার্জারিসহ অসংখ্য চিকিৎসার জন্য অর্থায়ন করে আসছেন, যে কারণে তামিলভূমে তাঁর ভক্ত সংখ্যা প্রচুর।

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

শীতলখুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক