হোয়াটসঅ্যাপ গ্রুপে ‘বিনিয়োগের ফাঁদ’, IT কর্মীর প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারকরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দ্রুত মুনাফার লোভ দেখিয়ে অনলাইন বিনিয়োগের নামে প্রতারণার ঘটনা ক্রমশ বাড়ছে দেশে। এবার মহারাষ্ট্রের পুনে থেকে সামনে এল এমনই এক সাইবার জালিয়াতির ঘটনা। ভুয়ো শেয়ার বাজার বিশেষজ্ঞ সেজে, নকল ট্রেডিং অ্যাপ এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এক আইটি পেশাদারের কাছ থেকে প্রায় ৪.৪৩ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মাত্র দু’সপ্তাহের মধ্যেই এই বিপুল অঙ্কের প্রতারণা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুনের পিম্পলে সৌদাগর এলাকার ৪৬ বছর বয়সি ওই আইটি কর্মী সামাজিক মাধ্যমে একটি বিনিয়োগ সংক্রান্ত পোস্ট দেখে আগ্রহ প্রকাশ করেন। এরপর তাঁকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয়, যেখানে নিজেকে শেয়ার বাজার বিশেষজ্ঞ বলে পরিচয় দেওয়া একাধিক ব্যক্তি নিয়মিত বিনিয়োগ সংক্রান্ত পরামর্শ দিতেন। গ্রুপে একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যাংকের নাম ব্যবহার করে বিশ্বাসযোগ্যতা তৈরির চেষ্টা করা হয়। তদন্তকারীরা জানিয়েছেন, প্রতিদিন সকাল ৬টা ৩০ মিনিটে অনলাইন সেশনের আয়োজন করা হত। সেখানে শেয়ার বাজারের তথ্য, বিনিয়োগ কৌশল এবং সম্ভাবনাময় স্টকের সুপারিশ দেওয়া হত। ‘মাইরা’ নামে এক মহিলা নিজেকে বিনিয়োগ বিশেষজ্ঞ দাবি করে সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। পাশাপাশি বিপুল লাভের ভুয়ো স্ক্রিনশটও শেয়ার করা হত। 

আরও পড়ুনঃ ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

পরবর্তীতে ওই ব্যক্তিকে একটি ট্রেডিং অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। অ্যাপে তাঁর বিনিয়োগের অঙ্ক দ্রুত বাড়তে দেখা যায়। লাভের আশায় তিনি প্রায় দুই সপ্তাহে ৩৪টি পৃথক লেনদেনের মাধ্যমে মোট ৪.৪৩ কোটি টাকা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠান। পরে অ্যাপে তাঁর বিনিয়োগের ২৬.৬৪ কোটি টাকা দেখানো হলেও টাকা তুলতে গেলে প্রতারকরা নানা অজুহাত দিতে শুরু করে এবং আরও অর্থ দাবি করে। তখনই সন্দেহ জাগে ওই ব্যক্তির। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি পিম্পরি চিনচওয়াড় সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অর্থগুলি দেশের বিভিন্ন প্রান্তে থাকা ‘মিউল অ্যাকাউন্টে’ পাঠানো হয়ে থাকতে পারে। চলছে তদন্ত।

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তির বার্তা! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন