বিতর্ক নিয়েই বক্সঅফিসে সুনামি! মুক্তির ৪ দিনে বিশ্বব্যাপী ২৩৩ কোটি আয় ‘পেড্ডি’র

বিতর্ক নিয়েই বক্সঅফিসে তাণ্ডব করে চলেছে রামচরণের 'পেড্ডি'। ছবিতে সুপারস্টারের নায়িকা হয়েছেন বলিউডের নায়িকা জাহ্নবী কাপুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্ক নিয়েই বক্সঅফিসে তাণ্ডব করে চলেছে রামচরণের ‘পেড্ডি’। ছবিতে সুপারস্টারের নায়িকা হয়েছেন বলিউডের নায়িকা জাহ্নবী কাপুর। ছবিটির ক্রিকেটার, কুস্তিগির-সহ তিনটি ক্রীড়াবিদের ভূমিকায় অভিনয় করছেন রামচরণ। ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে হুলস্থুল পড়ে গিয়েছিল। সেই প্রভাব পড়েছে বক্সঅফিসেও। ছবির মুক্তির দিন থেকেই বক্সঅফিসে ঝড় উঠেছে। মুক্তির দিনেই ছবিটি বিশ্বব্যাপী ১০০ কোটি টাকা আয় করে ফেলেছিল। এখন সেই আয়ের পরিমাণ ২০০ কোটির বেশি।

গত ৪ জুন মুক্তি পেয়েছে ‘পেড্ডি’, হিন্দি, তেলেগু, তামিল, মালয়ালাম-সহ একাধিক ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। যদিও বুধবার ছবির পেইড প্রিভিউ অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই ১৮.৫০ কোটি টাকা আয় করে ফেলেছিল এই ছবি। বৃহস্পতিবার, সব ভাষা মিলিয়ে ৫১ কোটি আয় করেছিল এই ছবি। সুতরাং পেইড প্রিভিউ মিলিয়ে প্রথম দিনেই ছবি ভারতে ৮১ কোটি টাকা আয় করেছিল। বিশ্বব্যাপী আরও ২১ কোটির বেশি আয় করে, যার ফলে মুক্তির দিনেই ছবির ১০০ কোটি আয় ছাড়ায়। যদিও গত শুক্রবারে ছবির আয়ে কিছুটা পতন দেখা গেলেও, শনি ও রবিবারে ছবিটি আবারও বক্স অফিসে ঝড় তুলেছে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, রবিবারে ছবিটি ভারতে (সব ভাষা মিলিয়ে) মোট ৩১.৯০ কোটি টাকা আয় করেছে, যার ফলে পেইড প্রিভিউ-সহ ছবিটি চার দিনের মোট আয় করেছে ১৫৭.১৫ কোটি টাকা। তবে বিশ্বব্যাপী ইতিমধ্যেই ছবিটি ২৩৩.০২ কোটি টাকা আয় করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ‘পেড্ডি’ ৩৫০ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে। এদিকে ছবিতে জাহ্নবীর ভূমিকা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। কারণ তাঁকে খোলামেলা পোশাকে দেখানো হয়েছে। তাতেই অভিযোগ উঠেছে, জাহ্নবীকে ছবিতে ‘পণ্য’ হিসেবে ব্যবহার করা হয়েছে। জাহ্নবীর কয়েকটি গোপন চ্যাটও ফাঁস হয়েছে। যেখানে অভিনেত্রী দাবি করেছেন, তিনি ছবিতে নিজেকে এক ভাবে উপস্থাপনা করতে চেয়েছিলেন, কিন্তু তাঁকে ক্যামেরার কারণে তাঁকে আর একভাবে দেখানো হয়েছে। তা নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শকরা। যদিও এই বিতর্ক ছবির আয়ে কোনও প্রভাব ফেলেনি।

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১