বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

মর্মান্তিক দুর্ঘটনা! অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা! অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত্যু হল ৮ শ্রমিকের। আজ, সোমবার (৮ জুন) বিকেলে ঘটনাটি ঘটেছে ওই প্ল্যান্টের ‘স্টিল মেল্টিং শপ-২’ এবং এসটিসি-৩ তাপ উৎপাদন কেন্দ্রে। সূত্রের খবর, স্টিল প্ল্যান্টের ভিতরে প্রায় ১,৬০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গলিত ইস্পাত নিয়ে যাওয়ার সময়ে একটি সুবিশাল পাত্রে (Ladle) আচমকাই বিস্ফোরণটি ঘটে। এর ফলে তীব্র চাপে পড়ে পাত্রটি ধসে মাটিতে পড়ে যায়। বিপুল পরিমাণ ফুটন্ত গলিত ধাতু ঘটনাস্থলে কর্মরত শ্রমিকদের উপর আছড়ে পড়ে। যার ফলে, শ্রমিকরা পালানোর সুযোগটাও পাননি। সেখানেই অগ্নিদগ্ধ হয়ে ৮ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এই ঘটনায় গোটা এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আরও পডুন: শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

আচমকাই লোহার ল্যাডেলটি নিয়ে যাওয়ার সময়ে বিস্ফোরণে ফেটে যায়। যা দেখা মাত্রই কর্মরত শ্রমিকরা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে বাধ্য হন। কারখানার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু কোনও লাভ হয়নি। আটজন শ্রমিকের মৃত্যু হয়। দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টের সার্কেল ইন্সপেক্টর কেশব রাও। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। মুখ্যমন্ত্রী এই ঘটনা প্রসঙ্গে প্রশাসনিক কর্তাদের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং উদ্ধারকাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য প্রশাসনকে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

তবে অন্ধ্রপ্রদেশে স্টিল প্ল্যান্টে এমন বিস্ফোরণের ঘটনা প্রথম নয়। কারখানার রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তার অভাবে মাঝে মধ্যেই এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। কারখানার ব্যবস্থাপনা নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠছে। উল্লেখ্য, ২০১২ সালে একই কারখানায় এক ভয়াবহ বিস্ফোরণে ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। আজকের এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও সেই স্মৃতি ফিরিয়ে আনল।

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

যোগ দিবসের আগে পুরুলিয়ায় অনুশীলন করলেন জেলাশাসক

অভিষেকের বাড়িতে ফের সিআইডি, মঙ্গলবার বিকেলের মধ্যে হাজির হতে নোটিস