চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষার বিকেল হোক কিংবা সন্ধ্যার আড্ডা,এক কাপ গরম চায়ের সঙ্গে মুচমুচে কাটলেটের জুড়ি মেলা ভার। বিকেলের আড্ডায় সহজেই বানিয়ে ফেলুন স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট। পুষ্টিকর সবজি ও স্প্রিং ওনিয়নের স্বাদে তৈরি এই কাটলেট শিশু থেকে বড় সকলেরই পছন্দ হবে।

উপকরণ

১ কাপ কুচি করা স্প্রিং ওনিয়ন,  ১ কাপ সেদ্ধ ও চটকানো আলু, ১/২ কাপ কুচি করা গাজর, ১/২ কাপ কুচি করা বাঁধাকপি, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১/২ কাপ ব্রেডক্রাম্ব, ১ চা চামচ আদা-কাঁচালঙ্কা বাটা, ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো ভাজার জন্য তেল।

প্রদ্ধতি

প্রথমে একটি বড় পাত্রে সেদ্ধ আলু, স্প্রিং ওনিয়ন, গাজর ও বাঁধাকপি একসঙ্গে মিশিয়ে নিন। এরপর আদা কাঁচালঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো ও লবণ যোগ করে ভালভাবে মেখে নিন। মিশ্রণে কর্নফ্লাওয়ার যোগ করে এমনভাবে মেশান যাতে কাটলেটের আকার দেওয়া সহজ হয়। এবার মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে গোল বা ডিম্বাকৃতি কাটলেট তৈরি করুন। প্রতিটি কাটলেট ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। এতে কাটলেট আরও মুচমুচে হবে। একটি কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে কাটলেটগুলো সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিন। চাইলে অল্প তেলে শ্যালো ফ্রাইও করতে পারেন। গরম গরম স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট টমেটো সস, পুদিনা চাটনি বা মেওনেজের সঙ্গে পরিবেশন করুন। সন্ধ্যার টিফিন কিংবা পার্টি অ্যাপেটাইজার হিসেবে এটি হতে পারে দারুণ একটি  পদ। আরও স্বাস্থ্যকর করতে চাইলে কাটলেট এয়ার ফ্রায়ার বা ওভেনেও তৈরি করা যেতে পারে। এছাড়া স্বাদ বাড়াতে মিশ্রণে সামান্য চিজ বা ভাজা চিনাবাদামও যোগ করতে পারেন।

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার রিষড়ার তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক

এক ধাক্কায় ৫ হাজার টাকা কমল রুপো, সস্তা সোনাও, মূল্যবান ধাতুগুলির দাম এখন কত?

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা