‘কৌতুকশিল্পীদের অসম্মান করা বন্ধ করুন’, ‘৩৭০ টাকা বিরিয়ানি’-বিতর্কে প্রণীতের পাশে রণবীর

আলোচনায় '৩৭০ টাকার বিরিয়ানি', যা নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কৌতুকশিল্পী প্রণীত মোরের কমেডি শোয়ে এক যুবকের মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আলোচনায় ‘৩৭০ টাকার বিরিয়ানি’, যা নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কৌতুকশিল্পী প্রণীত মোরের কমেডি শোয়ে এক যুবকের মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে। ঘটনার দায় বর্তেছে প্রণীত মোরের উপরেও, তাই নেটিজেনদের কোপে পড়েছেন কৌতুকশিল্পীও। প্রণীতের উপর ক্ষোভ উগরে দিয়েছেন বলিউডের সেলিব্রিটিরাও। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী রণবীর শোরে। আগে জেনে নেওয়া যাক, ঘটনাটি ঠিক কী হয়েছিল?

সম্প্রতি নিজের কমেডি শোয়ে মঞ্চ থেকে দর্শকদের সঙ্গে কথোপকথন করছিলেন প্রণীত। সেই সময়েই তিনি ডেটিং সম্পর্কিত একটি প্রশ্ন করেন। সেই প্রশ্নের উত্তরেই দর্শকের আসন থেকে হিমাংশু জাংরা নামক এক তরুণ উঠে দাঁড়িয়ে বলেন, তিনি সম্প্রতি ডেটিং অ্যাপ থেকে একজন মহিলার সঙ্গে দেখা করেছিলেন। রেস্তোরাঁয় গিয়ে তাঁরা ৩৭০ টাকার বিরিয়ানি খান। মহিলার বিরিয়ানির দাম তিনি মেটান। এরপর মহিলা তাঁকে বাড়ি ছেড়ে দিতে বললে, হিমাংশু বলেন, ‘৩৭০ টাকার বিরিয়ানি খাই য়েছি, কিছু তো করব। পয়সা উসুল করতে হবে।’ অর্থাৎ যুবক ভেবে নেয় ৩৭০ টাকার বিরিয়ানি খাইয়ে তিনি মহিলার মন জয় করে নিয়েছেন। এবার তিনি তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারবেন।

এতেই শেষ নয়, এরপর তিনি ওই মহিলা কী কী পোশাক পরেছিলেন, তাঁর সঙ্গে কীভাবে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন সবটাই মজার ছলে প্রকাশ্যে বলেন তিনি। তাঁর এই মন্তব্য শুনে হেসে লুটোপুটি খায় দর্শকরা। হেসে ওঠেন প্রণীতও। তারপর থেকে প্রণীতকে নিয়ে বিতর্কের ধুম। একজন দর্শক মহিলাকে নিয়ে যৌন হেনস্থার কথা শোনাচ্ছেন, তা সমর্থন করে মজা নিচ্ছেন প্রণীত? এতেই প্রশ্নবিদ্ধ ‘বিগ বস ১৯’ খ্যাত এই কৌতুক শিল্পী। তাহলে কী মেয়েরা তাঁর কাছেও ভোগ্যবস্তু? এরপরেই হিমাংশুর কোম্পানি থেকে তাঁকে বরখাস্ত করা হয়েছে। নেটিজেনদের দাবি, প্রণীতকেও নিষিদ্ধ করা উচিত। এবার এই নিয়ে প্রণীতের পক্ষে কথা বললেন রণবীর শোরে।

বৃহস্পতিবার ‘এক্স’-এ পোস্ট করে তিনি জানালেন, ‘ছোটখাটো তুচ্ছ কমেডি নিয়ে ক্ষোভ প্রকাশ করা বন্ধ করুন! যে সমাজ কমেডি এবং কৌতুক অভিনেতাদের অসম্মান করে, সে সমাজ ধীরে ধীরে আত্মদর্শন করার ক্ষমতা হারিয়ে ফেলে। কৌতুক ও রসিকতা এখন বেশি মনোযোগ আকর্ষণ করছে সোশ্যাল মিডিয়ার। মুলত সাধারণ মানুষদের হাসানোর জন্যে মজার মজার ভিডিও প্রকাশ পায়। যে কৌতুকগুলো আপনার ভাল লাগে, সেগুলোতে হাসুন, আর যেগুলো ভাল লাগে না, সেগুলো উপেক্ষা করুন! বিতর্কের কোনও প্রয়োজন নেই!’ তবে ‘৩৭০’ টাকা নিয়ে বিতর্কের মাঝে রণবীরের এই পোস্ট কৌতুক অভিনেতার প্রতি সমর্থন হিসেবেই ধরে নিয়েছেন নেটিজেনরা।

বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক কর্মীর দেহ, ব্যাপক চাঞ্চস্য হাওড

৬২ বছরে প্রথম, অস্ট্রেলিয়ার হয়ে খেলতে চলেছেন ভারতে জন্ম নেওয়া ক্রিকেটার

চিকিৎসার ‘গাফিলতি’তে রোগীর মৃত্যুর অভিযোগ, রণক্ষেত্র বারাসত হাসপাতাল চত্বর

সন্দেশখালিতে ফের উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, বেঙ্গল STF- এর অভিযানে মিলল কী কী?

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

‘তিলে তিলে মরবি, সুখী হবি না’, মেয়ের মৃত্যুর পর লাইভে এসে কাকে অভিশাপ দিলেন সায়নীর মা?

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের