নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

Share:

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে লোক ঠেলে দেওয়ার একটি বড়সড় চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় সীমান্তবাসী। শুক্রবার, ১২ জুন ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। অভিযোগের তির সরাসরি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দিকে।

বিজিবি এবং স্থানীয় সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, শুক্রবার ভোররাতে যখন চারদিক অন্ধকার, ঠিক সেই সময় প্রাগপুর সীমান্ত দিয়ে কিছু মানুষকে জোরকরে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দারা প্রথম বিষয়টি টের পান এবং দ্রুত বিজিবিকে খবর দেয়। জানা গেছে, বিএসএফএর সহায়তায় মোট ১২ জন ব্যক্তিকে অবৈধভাবে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা চালানো হচ্ছিল। খবর পেয়ে প্রাগপুর বিওপির বিজিবি জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয় গ্রামবাসীদের সাথে নিয়ে সীমান্তে কড়া অবস্থান নেন। বিজিবি ও স্থানীয়দের যৌথ প্রতিরোধের মুখে ওই ১২ জন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করতে ব্যর্থ হন। বিজিবি নিশ্চিত করেছে, এই ১২ জনের দলে রয়েছেন ৪ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশু। বাংলাদেশে ঢুকতে না পেরে বর্তমানে তারা ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়ার বাইরের অংশে অর্থাৎ নো ম্যানস ল্যান্ড সংলগ্ন এলাকায় রয়েছে।

আরও পড়ুনঃসম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৮২ বছর বয়সী বাবাকে ‘খুন’ করল ছেলে
এই ঘটনার বিষয়ে প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ‘ভোরের দিকে ভারত থেকে ১২ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করা হয়। স্থানীয় জনগণ ও বিজিবি অত্যন্ত সতর্কতার সাথে যৌথভাবে তাদের প্রবেশের চেষ্টা প্রতিহত করেছে।’ ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রাগপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার আসাদ হোসেন জানান, ‘১২ জনকে পুশ ইনের চেষ্টা করা হয়েছিল, তবে আমাদের জোরালো অবস্থানের কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।’ তিনি আরও জানান যে, এই ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় নতুন করে কোনো অনুপ্রবেশের চেষ্টা যাতে না হয়, সে জন্য কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় সীমান্তবাসীও এই নজরদারির কাজে বিজিবিকে পূর্ণ সহযোগিতা করছে।

শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি,প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে থানায় এফআইআর

‘কালা হিরণ’ সিনেমার মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে সলমান খান

ঋতব্রতদের শিবিরের বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

শ্রীরামপুরে ঢুকলেই ‘ডিম থেরাপি’, কল্যাণকে নিশানা বিজেপি কর্মীদের

তৃণমূলের ভরাডুবির দায় এড়াতে দল ছাড়ছেন কেষ্ট!

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ঋতব্রত ঘনিষ্ঠ রথীন ঘোষকে ফের তলব ইডির

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস

প্যান-ফ্রাইড চিকেনে বিরক্ত? ট্রাই করুন এই হাই-প্রোটিন রেসিপি

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

গরিব পুজো কমিটির পাশে থাকবে রাজ্য সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর

রোদে শুকোতে দিলেই মলিন হচ্ছে কাপড়ের রং? জেনে নিন দীর্ঘদিন নতুনের মতো রাখার পদ্ধতি

‘এপাং ওপাং’ থেকে ‘হাম্বা’, রাজ্যের সব লাইব্রেরি থেকে সরছে মমতার বই, ঘোষণা গ্রন্থাগার মন্ত্রীর