শাকিরার রেকর্ড ভেঙে কানাডা মাতাতে প্রস্তুত বলিউড সুন্দরী নোরা

মেক্সিকোর পর আজ উত্তর আমেরিকার আরও এক আয়োজক কানাডায় বসছে ফুটবল বিশ্বকাপের জমকালো উদ্বোধনী আসর। যেখানে পারফরম্যান্স করতে চলেছেন নোরা ফাতেহি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ ২০২৬। এ বছর কানাডা মেক্সিকো ও আমেরিকার বিশ্বকাপের সহ-আয়োজক হয়েছে। সুতরাং তিন দেশেই বসবে বিশ্বকাপের আসর। গতকাল রাতে মেক্সিকো সিটির স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে বিশ্বকাপ। জাঁকজমকপূর্ণ সেই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন কলম্বিয়ান গায়িকা শাকিরা, নাইজেরিয়ান সুপারস্টার বার্না বয়, তাঁদের অসাধারণ পারফরম্যান্সে উল্লাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। শাকিরার রেকর্ড ভাঙা পারফরম্যান্স গোটা সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে। মেক্সিকোর পর আজ উত্তর আমেরিকার আরও এক আয়োজক কানাডায় বসছে ফুটবল বিশ্বকাপের জমকালো উদ্বোধনী আসর। যেখানে পারফরম্যান্স করতে চলেছেন নোরা ফাতেহি।

এবার শাকিরার পাশাপাশি ফিফার Anthem গেয়েছেন এই বলিউড সুন্দরীও। সনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে কানাডার উদ্বোধনী ম্যাচের আগে শুক্রবার (১২ জুন) ভারতীয় সময় রাত ঠিক ১১ টা নাগাদ অনুষ্ঠানটি শুরু হবে। সেখানেই মূল আকর্ষণ থাকবেন বলিউড সেনসেশন নোরা। ইতিমধ্যেই রেকর্ড গড়েছে নোরার নতুন ফিফা অফিসিয়াল গান ‘সির সির’। যেটি মুক্তির মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ইউটিউবে ২০ মিলিয়নেরও (২ কোটি) বেশি ভিউ পার করেছে। শাকিরার বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ডাই ডাই’এর রেকর্ডও ভেঙে দিয়েছে নোরার এই গান। ‘সির সির’ এখন ফিফার ইতিহাসে প্রথম দিনে সবচেয়ে বেশি দেখা থিম সং।

সেটাই আজ কানাডার উদ্বোধনী মঞ্চে গাইতে পারেন নায়িকা। বৈশ্বিক মঞ্চে পারফরম্যান্সের সুযোগ পাওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে নোরা বলেছেন, ‘এটি আমার জন্য অত্যন্ত বিশেষ একটি মুহূর্ত। এই প্রজেক্টের মাধ্যমে আমি আমার মরক্কান, কানাডিয়ান শিকড়ের পাশাপাশি ভারত ও দক্ষিণ এশিয়ার মানুষের ভালবাসাকে এক সুতোয় বাঁধতে পেরেছি। পর্দার পেছনের শক্তিশালী ভারতীয় প্রতিনিধিত্ব আমাদের এই কাজকে বিশ্বমঞ্চে অনন্য করে তুলেছে।’ জানা যাচ্ছে, কানাডার টরেন্টো স্টেডিয়ামে ফরাসি গায়ক ভেজিড্রিম এবং ক্যালিফোর্নিয়া প্রবাসী বাংলাদেশি-আমেরিকান জনপ্রিয় মিউজিক প্রডিউসার ও ডিজে সঞ্জয়ের সঙ্গে এই গানেই লাইভ পারফর্ম করতে পারেন নোরা।

ব্রাজিলের জার্সি পরে দানবাক্স চুরি করতে গিয়ে পাকড়াও তরুণ, তার পর যা ঘটল…

প্যালেস্তানিয় বন্দিদের ছিঁড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলি সেনা

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ

‘বেঁচে আছি, কিন্তু…’, আহমেদাবাদ বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে রমেশকে

শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি,প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে থানায় এফআইআর

‘কালা হিরণ’ সিনেমার মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে সলমান খান

ঋতব্রতদের শিবিরের বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

শাকিরার রেকর্ড ভেঙে কানাডা মাতাতে প্রস্তুত বলিউড সুন্দরী নোরা

তৃণমূলের ভরাডুবির দায় এড়াতে দল ছাড়ছেন কেষ্ট!

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ঋতব্রত ঘনিষ্ঠ রথীন ঘোষকে ফের তলব ইডির