আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রাম পরিষেবা। কেউ এই সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে ঢুকতে পারছেন না, কেউ কোনও নতুন আপডেট পাচ্ছেন না।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রাম পরিষেবা। কেউ এই সোশ্যাল মিডিয়া সাইটগুলিতে ঢুকতে পারছেন না, কেউ কোনও নতুন আপডেট পাচ্ছেন না। ফলে বিভ্রান্ত ইউজাররা। সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের জন্যে নয়, অনেকে গুরুত্বপূর্ণ কাজের জন্যেও এই সোশ্যাল সাইটগুলি ব্যবহার করেন। কিন্তু শুক্রবার (১২ জুন) সন্ধ্যা থেকেই বিভিন্ন দেশের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন।

হাজার হাজার ব্যবহারকারীর অভিযোগ, অ্যাপগুলো ঠিকঠাক মতো খুলছে না, কেউ নতুন পোস্ট করতে পারছেন না, কেউ ফিড রিফ্রেশ করতে ব্যর্থ হচ্ছেন, কেউ নতুন আপডেট পাচ্ছেন না, কেউ লগ ইন করতে পারছেন না, কেউ এই দুটি সাইটের ফিচার অ্যাক্সেস করতে পারছেন না, কেউ কন্টেন্ট রিফ্রেশ করতে পারছেন না। যার ফলে স্বাভাবিকভাবে পরিষেবাগুলো ব্যবহার করা যাচ্ছে না বলেই অভিযোগ ইউজারদের। সমস্যাটি ভারতীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ শুরু হয়েছে। এবং এই বিঘ্ন একাধিক দেশে প্রায় একই সময়ে ঘটেছে। ভারতেও বেশ কয়েকটি শহরের ব্যবহারকারীরা জানিয়েছেন, তাঁরাও মেটা-র মালিকানাধীন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। অর্থাৎ এটি কোনও ব্যক্তিগত ইন্টারনেট সংযোগ বা ডিভাইসের কারণে নয়, বরং মেটা-র ব্যাকএন্ড সিস্টেমের সঙ্গে সম্পর্কিত।বিশ্বজুড়ে সার্ভার ডাউন ফেসবুক এবং ইনস্টাগ্রামের। তবে মেটার WhatsApp প্ল্যাটফর্ম সক্রিয় রয়েছে।

তবে এই নিয়ে এখনও কিছু জানায়নি মেটা সংস্থা। পরিষেবা কখন স্বাভাবিক হবে সে সম্পর্কেও সংস্থাটি কোনও তথ্য জানায়নি। এই বিভ্রাটের কারণে কিছু ব্যবহারকারীর ফেসবুক মেসেঞ্জারও প্রভাবিত হয়েছে। তথ্য অনুযায়ী, শুধু ফেসবুক থেকেই এক লক্ষেরও বেশি অভিযোগ পাওয়া গিয়েছে, ইনস্টাগ্রামের ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ পাওয়া গিয়েছে। তবে অ্যাপটি রিস্টার্ট করা, নেটওয়ার্ক পরিবর্তন করলেও সমাধান হবে না। এটি পুরোপুরি মেটার সার্ভারের সমস্যা। সুতরাং এই মুহূর্তে, ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের কাছে পরিষেবা পুনরুদ্ধার করার জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনও উপায় নেই।

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার! পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!