শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে চান? আজই ট্রাই করুন এই ছোলার চাট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শরীরের অতিরিক্ত মেদ ঝরিয়ে একটি সুন্দর, সুস্থ, আকর্ষণীয় চেহারা পেতে কে  না চান। কিন্তু কীভাবে এই কঠিন কাজকে বাস্তবে রুপায়িত করতে হবে সেই ব্যাপারে আমাদের অনেকেরই তেমন কোনও জ্ঞান নেই। আবার অনেকের ডায়েটের নাম সুনলেই জ্বর আসে। কারণ তাঁরা ভাবেন ডায়েট মানেই পুষ্টিকর কিছু ফ্যাঁকাসে বিস্বাদ খাবার। কিন্তু জানেন কি এমন কিছু স্বাস্থ্যকর অনেক খাবার আছে যেগুলো খেলে একদিকে যেমন ঝড়ের গতিতে আপনার ওজন কমবে, অন্যদিকে  আবার সেগুলো এতটাই সুস্বাদু যে একবার খেলেই আপনার বারবার খেতে ইচ্ছা করবে। তারমধ্যে একটি হল ছোলার চাট। ছোলার চাট ভালবাসেন না এমন মানুষ কিন্তু খুব কমই আছেন। তাহলে আসুন আজ তেমনই কিছু ছোলার চাতের কথা বলি যেগুলো খেতেও সুস্বাদু। আবার আপনার ওজন কমাতেও সাহায্য করবে। 

১) ৪ উপাদানের ছোলার স্যালাদ

এটি একটি অত্যন্ত পুষ্টিকর ছোলার চাট কিংবা স্যালাদের রেসিপি যা আপনার খাদ্যতালিকায় একটি স্বাস্থ্যকর এবং আনন্দদায়ক সংযোজন হবে। ছানা ছাড়াও, এই রেসিপিটিতে আপেল, টমেটো এবং গাজরের উপকারিতা রয়েছে, যা ওজন কমাতে সাহায্য করে। সামান্য ভাজা পনীর,আপেল, টমেটো এবং গাজর দিয়ে এই ছোলার চাট বানাতে হবে। সঙ্গে আপনি ইচ্ছামতো বিট লবণ, লেবুর রস, তেঁতুলের টক ব্যবহার করতে পারেন। 

২) পালং শাক এবং ছোলার স্যালাদ

এই ছোলা এবং পালং শাকের স্যালাদ হল স্বাদ এবং স্বাস্থ্যের আদর্শ সমন্বয়। এই রেসিপিতে, সিদ্ধ ছোলা পেঁয়াজ,  সামান্য অলিভ ওয়েল, তাজা পুদিনা,  ভাজা মশলা এবং লেবুর রস দিয়ে দিতে হয়। তারপর এটি পালং শাকের সঙ্গে পরিবেশন করা হয়। 

৩) টোফু এবং ছোলার স্যালাদ

আমরা জানি যে টফু অনেক লোকের পছন্দ নাও হতে পারে। কিন্তু এই উপাদান প্রোটিন এবং ওজন হ্রাসের জন্য বিশেষভাবে উপকারী। তাই আপনি যদি টফুর স্বাদ বাড়াতে চান তবে আপনি এটিকে প্যান-ফ্রাই কিংবা গ্রিল করতে পারেন। এই স্যালাদে আপনি টফুর সঙ্গে পিঁয়াজ, শসা, টোম্যাটো, ধনেপাতা যা আপনার পছন্দ সবকিছু মেশাতে পারেন। 

গরমে অতিথি আপ্যায়নের পারফেক্ট ডেজার্ট, বাড়িতে বানান ভিন্ন স্বাদের তালশাঁসের পায়েস

সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম-গোবর ছুড়ল জনতা, আদালতের বাইরেও উত্তেজনা

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?

নিরাশ করলেন বৈভব, ১৪ রান করে ফিরলেন সাজঘরে

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

বেবি বাম্প নিয়েই বান্দ্রায় নতুন বাড়ি দেখাশোনায় ব্যস্ত দীপিকা, গৃহপ্রবেশের প্রস্তুতি?

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

জব কার্ড জালিয়াতি রুখতে মোক্ষম অস্ত্র! হাজিরাতে ফেস অথেনটিকেশন বাধ্যতামূলক

নেইমারকে নিয়ে বড় খবর দিল ব্রাজিল, কবে নামবেন মাঠে?