তিউনিসিয়ার নতুন কোচ হলেন আর্জেন্টিনাকে ‘কাঁদানো’ রেনার্ড

Share:

নিজস্ব প্রতিনিধি:  অত্যন্ত খারাপ খেলে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে তিউনিসিয়া। অন্যদিকে ১-৫ গোলে তিউনিসিয়াকে হারিয়ে সুইডেন তাদের বিশ্বকাপ অভিযান শুরু করে। জঘন্য শুরু করার জন্য তিউনিসিয়া কোচ সাবরি লামৌচিকে বরখাস্ত করেছে। তাঁর জায়গায় দলের কোচ হিসেবে আনা হয়েছে হার্ভে রেনার্ডকে। মঙ্গলবার (১৬ জুন) তিউনিস আফ্রিক প্রেস এই খবর জানিয়েছে। 

রবিবার (১৪ জুন) মন্টেরিতে গ্রুপ ‘এফ’-এর উদ্বোধনী ম্যাচে সুইডেনের কাছে তিউনিসিয়া ৫-১ গোলে হারের পরেই সাবরি লামৌচিকে বরখাস্ত করা হয়। এই বিশ্বকাপের মঞ্চে এই ফলাফল টুর্নামেন্টে উত্তর আফ্রিকার দলটিকে চাপের মধ্যে ফেলে দিয়েছে। সেই চাপ কাটাতেই বিশ্বকাপের মাঝপথে নতুন কোচ হিসেবে হার্ভে রেনার্ডকে নিয়োগ করেছে তিউনিসিয়া। মেক্সিকোয় পৌঁছে মঙ্গলবার (১৬ জুন) তিউনিসিয়া দলের অনুশীলনে দায়িত্ব নেওয়ার কথা তাঁর। 

আরও পড়ুন: খেলা শেষ হতেই ইরানকে আমেরিকা ছাড়ার নির্দেশ, ক্ষোভ উগরে যা বললেন কোচ

চিনে নিন হার্ভে রেনার্ডকে

৫৭ বছর বয়সী রেনার্ড এবার নিয়ে টানা তৃতীয় বিশ্বকাপের ডাগআউটে দাঁড়াতে চলেছেন। ২০১৮ বিশ্বকাপে তিনি ছিলেন মরক্কোর কোচ। ২০২২ বিশ্বকাপে রেনার্ডের অধীনেই আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়েছিল সৌদি আরব। ফরাসি এই কোচের অধীনে খেলে চলতি বিশ্বকাপের টিকিট কেটেছিল সৌদি আরব। গত ১৭ এপ্রিল তাঁকে বরখাস্ত করা হয়। এবার তিউনিসিয়ার কোচ হয়ে আবারও বিশ্বকাপ মাতাতে চলেছেন রেনার্ড। 

অন্যদিকে বিশ্বকাপের কারণে চাকরি হারানো প্রথম কোচ হলেন লামুচি। ৫৪ বছর বয়সী এই ব্যক্তিকে তিউনিসিয়ার কোচ হিসেবে ২০২৮ সাল পর্যন্ত চুক্তিতে নিয়োগ করা হয়েছিল, কিন্তু তিনি এই পদে মাত্র ছয় মাস টিকতে পেরেছেন। সোমবার (১৫ জুন) গভীর রাতে তিউনিসিয়া আনুষ্ঠানিকভাবে  তাঁর বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে। যদিও গ্রুপ পর্বে এখনও শনিবার জাপানের বিপক্ষে এবং ২৫  জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ বাকি রয়েছে।   

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের