খেলা শেষ হতেই ইরানকে আমেরিকা ছাড়ার নির্দেশ, ক্ষোভ উগরে যা বললেন কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি:  আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপকে ঘিরে শুরু থেকেই নানা বিতর্ক ও অনিশ্চয়তার মুখে পড়তে হয়েছিল ইরানকে। খেলোয়াড়দের প্রবেশাধিকার, ভিসা জটিলতা থেকে শুরু করে নিরাপত্তা সংক্রান্ত একাধিক প্রশ্ন উঠে এসেছিল টুর্নামেন্টের আগে। তবে সব বাধা অতিক্রম করেই বিশ্বকাপের মঞ্চে নেমেছিল ইরানের জাতীয় ফুটবল দল। নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ম্যাচ শেষ হওয়ার পরই নতুন বিতর্কের জন্ম হয়েছে। জানা গিয়েছে, ইরানের টিমকে দ্রুত মার্কিন মুলুক ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ঘিরে আন্তর্জাতিক ফুটবল মহলে শুরু হয়েছে জোর চর্চা। অন্যদিকে লস অ্যাঞ্জেলস ছাড়ার নির্দেশ পাওয়ায় আমেরিকার উপর ক্ষোভ উগরে দিয়েছেন ইরানের কোচ।

সোমবার (১৫ জুন) রাতে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে গ্রুপ ‘জি’-এর একটি ম্যাচে ইরান নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-২ গোলে খেলা ড্র করে। তার পরেই বিশ্রামের জন্য ক্যালিফোর্নিয়ায় রাত কাটানোর পরিবর্তে, দলটিকে অবিলম্বে ১৪০ মাইল দূরে মেক্সিকোর টিহুয়ানায় তাদের প্রশিক্ষণ কেন্দ্রে ফিরে যেতে বলা হয় বলেই জানিয়েছেন ইরানের কোচ আমির ঘালেনোই। ম্যাচ শেষে কথা বলার সময় ঘালেনোই বলেন, পরের দিন মেক্সিকোয় ফেরার আগে দলটি একটি সাধারণ কার্যক্রম অনুসরণ করবে বলে আশা করেছিল। তবে সেটা আর হয়নি। একজন দোভাষীর মাধ্যমে ঘালেনোই বলেন, ‘আমাদের পুনরুদ্ধারের সময়টুকুও দেওয়া হয়নি। ম্যাচের পর বলা হল, এখনই বেরিয়ে যেতে হবে । খেলোয়াড়দের বিশ্রামের জন্য সময়টা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের বিমানে উঠে তিহুয়ানায় ফিরে যেতে বলা হয়েছে। এতে ভীষণ সমস্যায় পড়েছি।’

আরও পড়ুন: মরুর শিয়ালদের বিরুদ্ধে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন মেসি

কী কারণে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা জানানো হয়নি বলেও অভিযোগ করেছেন ইরানের কোচ। তিনি আরও বলেছেন, “সত্যি বলতে, ওরা কেন আমাদের ফেরত পাঠাচ্ছে তা আমরা জানি না। আমার কাছে এটা খুবই অদ্ভুত লাগছে। মনে হচ্ছে, আমাদের হয়ে পরিকল্পনাটা অন্যেরা করছে। আমাদের হয়ে সিদ্ধান্তটা অন্য কোথাও থেকে নেওয়া হচ্ছে। আমাদের খেলার দু’রাত আগে আসার কথা ছিল, এবং আজ রাতে বিশ্রাম নিয়ে আগামীকাল দুপুরে ফিরে যাওয়ার কথা ছিল। কেন এমন হচ্ছে, সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই।”

 

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের