পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে কলকাতা পৌরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ গ্রেফতার হলেন। পুরী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন আত্মগোপন করে থাকার পর সুশান্ত ঘোষকে(Sushanta Ghosh) অবশেষে পুরী থেকে গ্রেফতার করতে সক্ষম হয় কলকাতা পুলিশ।জানা গেছে , ওড়িশার আদালতে ধৃত সুশান্ত ঘোষকে পেশ করে তারপর ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় নিয়ে আসা হবে। এদিকে,সুশান্ত ঘোষের গাড়ির চালক তোলাবাজির অভিযোগে গ্রেফতার। ফেরার রয়েছেন কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর সুশান্ত ঘোষ। আনন্দপুর থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

এদিকে, বেলদার(Belda) ওড়িশা সীমান্ত থেকে গ্রেফতার হন সুশান্ত ঘোষের গাড়ির চালক। ধৃত গাড়ি চালকের বিরুদ্ধে কাউন্সিলরের নাম ব্যবহার করে ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা তোলা আদায়ের অভিযোগ রয়েছে।ধৃত গাড়ি চালকের নাম সুজিত চৌধুরী(Sujit Chowdhury)।রাজ্যে পালা বদলের পর ১২ নম্বর বোরো চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ান সুশান্ত ঘোষ। এরপর বেশ কিছুদিন থেকে তিনি নিখোঁজ হয়ে যান। তার মোবাইল ফোন বর্তমানে ‘সুইচড অফ’ ছিল।১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুলিশ হন্যে হয়ে খুঁজছিল। কারণ ইতিমধ্যেই আনন্দপুর থানায় পলাতক কাউন্সিলর এর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছে।সম্প্রতি পূর্ব কলকাতার আনন্দপুর থানায় হকার্স কমিটির পক্ষ থেকে ১৩০ জন হকার একটি অভিযোগ জমা দেয়। সেই অভিযোগে বলা হয়েছে কাউন্সিলার সুশান্ত ঘোষ এবং তার সাতজন সাকরেদ দফায় দফায় তাঁদের কাছ থেকে ৩ কোটি টাকা তোলা আদায় করেছেন।

ওই অভিযোগে জানানো হয়েছে প্রতিটি দোকান ছয় লক্ষ টাকা করে বিক্রি হয়েছে। দোকান বন্টন ও বিক্রির সুযোগ নিয়ে প্রচুর পরিমাণে তোলা আদায় করেছেন কাউন্সিলর সুশান্ত ঘোষ। বাজারের নতুন টিন এবং শাটার লাগিয়ে ২০২৩ সালে ব্যবসায়ীদের দোকান বন্টন করার সময় এই বিপুল পরিমাণ টাকা দফায় দফায় আদায় করা হয়েছে। অভিযোগকারীদের দাবি যে, অতিরিক্ত টাকা দোকান বন্টন করতে গিয়ে নেওয়া হয়েছে সেই টাকা এখন ফেরত দিতে হবে। পুলিশ সূত্রে খবর, শুধু কাউন্সিলর সুশান্ত ঘোষ নন তার পরিবারও পলাতক রয়েছে। তার মধ্যে ওড়িশা সীমান্তে বেলদা থেকে নাকা চেকিং এর সময় ধরা পড়ে তাঁর গাড়ির চালক। অভিযোগ উঠেছিল সেই গাড়িতে সুশান্ত ঘোষ ছিল কিন্তু সে পরিস্থিতিতে বুঝে গাড়ি থেকে নেমে চম্পট দিয়েছিল। অবশেষে দীর্ঘদিন আত্মগোপন করে থাকার পর বুধবার পুরী থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় কলকাতা পুলিশ।

‘বিচাই চাই’, সঞ্চিতার মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে চিঠি AICWA-এর

‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!