‘ডিম থেরাপি’তে কড়া নজর আদালতের, ছুড়লেই হতে পারে বড় বিপদ…

Share:

নিজস্ব  প্রতিনিধিঃ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের ওপর ডিম ছোড়ার ঘটনা ক্রমশ বাড়ছে।  এই ঘটনাগুলিকে কেন্দ্র করে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী অতীন্দ্র চৌধুরী।

মামলায় বিধায়ক কুণাল ঘোষকেও পক্ষ করা হয়েছে বলে জানা গিয়েছে। আবেদনকারীর দাবি, রাজনৈতিক ব্যক্তিত্বদের উপর ধারাবাহিকভাবে এই ধরনের হেনস্থা কেন ঘটছে, তার নিরপেক্ষ বিচারবিভাগীয় অনুসন্ধান হওয়া প্রয়োজন। মামলাকারীর বক্তব্য, প্রকাশ্য রাস্তায় বা রাজনৈতিক কর্মসূচিতে জনপ্রতিনিধিদের উপর আক্রমণের ঘটনা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা রোধ করা যায়, তার জন্য হাইকোর্টের জরুরি হস্তক্ষেপ চাওয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিত করার আর্জিও জানানো হয়েছে আদালতের কাছে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোট-পরবর্তী বাংলায় ‘ডিম থেরাপি’ যেন নতুন রাজনৈতিক প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। এই প্রবণতার সূচনা হয়েছিল বলে মনে করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম ছোঁড়ার ঘটনা দিয়ে। 

আরও পড়ুনঃ ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সোনারপুরে আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি। উত্তেজিত জনতার তরফে ডিম ছোড়ার অভিযোগ উঠেছিল। এরপর একে একে একাধিক নেতা, প্রাক্তন বিধায়ক ও জনপ্রতিনিধিকেও একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। মামলাকারীর দাবি, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু প্রকাশ্যে এই ধরনের আক্রমণ গণতান্ত্রিক সংস্কৃতির পক্ষে শুভ সংকেত নয়। তাই নতুন এই প্রবণতায় লাগাম টানতে আদালতের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি বলেই মনে করছেন তিনি।

ব্যাগের জন্য ৬ টাকা নিতে গিয়ে ১০ হাজার টাকার মাশুল গুনল বাটা

পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষকে পুরী থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

সৌরভ দাসের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন শ্রীতমা, গুজবে কী বললেন অভিনেত্রী?

শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঝোড়ো শতরান শুভমনের, ভেঙে দিলেন কোহলির রেকর্ড

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী