পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: বহু প্রতীক্ষিত ইরান ও আমেরিকার মধ্যে শান্তি চুক্তি হচ্ছে। গত রবিবার, সেই চুক্তির একটি মউ স্বাক্ষর হয় অনলাইনে। কিন্তু দুই দেশের মধ্যে কী চুক্তি হচ্ছে তা প্রকাশের দাবি জানানো হয়। স্বচ্ছতার স্বার্থে গতকাল, বুধবার রাতে (ভারতীয় সময়) ওই শান্তি চুক্তির ১৪টি দফা প্রকাশ করা হয়। ‘ইসলামাবাদ শান্তি স্মারক (এমওইউ)’ হিসেবে ধরা হচ্ছে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে অনুষ্ঠিত হতে চলা চুক্তিকে। কোন কোন ১৪ দফা থাকছে তা প্রকাশ করেছে হোয়াইট হাউস। ইরানের জন্য ব্যাপক আর্থিক ও কৌশলগত সুবিধা রাখা হয়েছে চুক্তিতে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে এ চুক্তিটি সই হওয়ার কথা রয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট সেই চুক্তি স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন। ইরানের তরফে উপস্থিত থাকার কথা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের।

আরও পডুন: শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

প্রাথমিকভাবে চুক্তি কার্যকর হওয়ার পর চূড়ান্ত চুক্তির জন্য দুই পক্ষ ৬০ দিন সময় পাবে। মার্কিন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ‘এটি মূলত এমন একটি চুক্তি, যার মাধ্যমে হরমুজ প্রণালি অবিলম্বে উন্মুক্ত করা সম্ভব হবে। ইরান তাদের পারমাণবিক ধূলিকণা ধ্বংস করতে বাধ্য থাকবে। বিনিময়ে ইরান ভাল আচরণ করলে আমরাও ধাপে ধাপে অর্থনৈতিক সুবিধা বাড়িয়ে দেব এবং নিষেধাজ্ঞা শিথিল করব।’ ১৪ দফার মধ্যে অবশ্যই থাকছে হরমুজ প্রণালির প্রসঙ্গ। ইরানে এই গুরুত্বপূর্ণ জলপথ খুলে দেবে, আমেরিকাও তাঁদের সেনাকে সরিয়ে নেবে ৩০দিনের মধ্যে। চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হলে ৩০ দিনের মধ্যে সেনা তেহরানের সবদিক থেকে তুলে নেবে আমেরিকা। চুক্তি অনুযায়ী ইরান কোনওদিন পরমাণু অস্ত্র বানাতে পারবে না। ইরানের উন্নয়নে ৩০০ বিলিয়ন মার্কিন ডলার ধীরে ধীরে দেবে ওয়াশিংটন।

সঙ্গে ইরানের উপর লাগু করা সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেবে আমেরিকা। তবে চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধ ভাণ্ডার। যার দখল নিতে চাইছে আমেরিকা। সেই বিষয়ে শেষ পর্যায়ে কী হবে সেটা খোলসা করে বলা হয়নি দুই দেশের তরফে।

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

কীভাবে শুরু হয়েছিল জামাই ষষ্ঠী? জানুন আসল ইতিহাস

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের