রাজ্যসভার তিন আসনে আজ ভোট, ঝাড়খণ্ডে ক্রস ভোটিংয়ের আশঙ্কায় থরহরিকম্প কংগ্রেস শিবিরে

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের ১০টি রাজ্য়ের ২৪টি রাজ্যসভার আসনে ভোটগ্রহণ রয়েছে। আজ, বৃহস্পতিবার (১৮ জুন) রাজ্যসভায় নির্বাচনকে কেন্দ্র করে জোর চর্চা চলছে জাতীয় রাজনীতিতে। কারণ ২৪টি আসনের মধ্যে ২১টির ফলাফল সকলের জানা। বিনা নির্বাচনে ২১টি আসনে জয়ী হয়েছেন প্রার্থীরা। শুধুমাত্র নজরে রয়েছে রাজ্যসভার তিনটি আসনের ভোটকে কেন্দ্র করে। যার মধ্যে চর্চা রয়েছে ঝাড়খণ্ডের দুটি আসনে নির্বাচনকে কেন্দ্র করে। এই দুই আসনে ক্রস ভোটিংয়ের সম্ভাবনা প্রবল। ঝাড়খণ্ড ছাড়াও মিজোরামের একটি আসনে ভোট হবে আজ। 

দ্বিবার্ষিক নির্বাচনের (প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত হয়) আওতায় কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও গুজরাতে চারটি করে, রাজস্থান ও মধ্যপ্রদেশে তিনটি করে, ঝাড়খণ্ডে দুটি এবং অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয় ও মিজোরামে একটি করে আসনে নির্বাচন হচ্ছে। তবে ২৪টি আসনের মধ্যে ২১টিতেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় নিশ্চিত করেছেন। ফলে ভোট হচ্ছে শুধুমাত্র ঝাড়খণ্ডের দুই এবং মিজোরামের একটি আসনে।

আরও পড়ুন: মেসি-কাণ্ডে দায় কার? ইকো পার্কে একের পর এক ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ

সবচেয়ে বেশি নজর রয়েছে ঝাড়খণ্ডের দিকে। ঝাড়খণ্ডের দুই রাজ্যসভা আসনকে ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে ক্রস-ভোটিংয়ের সম্ভাবনা নিয়ে শাসক ও বিরোধী দুই পক্ষই সতর্ক রয়েছে। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিধানসভা ভবনে ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশনের অনুমোদন মিললে বিকেল ৫ টার পর ভোটগণনা শুরু হবে। এবারের লড়াইয়ে রয়েছেন জেএমএমের বৈদ্যনাথ রাম, কংগ্রেসের প্রণব ঝা এবং বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানি। ৮১ সদস্যের ঝাড়খণ্ড বিধানসভায় ইন্ডিয়া জোটের মোট ৫৬ জন বিধায়ক রয়েছে। এর মধ্যে জেএমএমের ৩৪, কংগ্রেসের ১৬, আরজেডির ৪ এবং সিপিআই(এমএল)-এর ২ জন বিধায়ক । অন্যদিকে এনডিএ শিবিরে রয়েছেন ২৪ জন বিধায়ক। সংখ্যার বিচারে ইন্ডিয়া জোট এগিয়ে থাকলেও ক্রস-ভোটিংয়ের আশঙ্কাই এখন আলোচনার কেন্দ্রে।  

এই আশঙ্কার জেরেই এনডিএ তাদের বিধায়কদের রাঁচির একটি হোটেলে রাখার ব্যবস্থা করেছে। পাল্টা শাসক জোটও নিজেদের বিধায়কদের নিয়ে বৈঠকের আয়োজন করেছে। উল্লেখ্য, জেএমএম নেতা শিবু সোরেনের মৃত্যুর পর একটি আসন শূন্য হয়। অন্য আসনটি খালি হয়েছে বিজেপি সাংসদ দীপক প্রকাশের মেয়াদ শেষ হওয়ায়। অন্যদিকে, মিজোরামের রাজ্যসভা আসনেও ভোটগ্রহণ চলছে। শাসক দল জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) তাদের মুখপাত্র কে. লালতলুয়াংকিমাকে প্রার্থী করেছে। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ)-এর জোথানসাঙ্গি হামার। ৪০ সদস্যের মিজোরাম বিধানসভায় জেডপিএম-এর ২৭ জন বিধায়ক, এমএনএফ-এর ১০ জন বিধায়ক, বিজেপি-র দুইজন বিধায়ক এবং কংগ্রেসের একজন বিধায়ক রয়েছেন। বিজেপি ও কংগ্রেস উভয় দলই এই নির্বাচনে ভোটদানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস বিধায়ক সি. নগুনলিয়ানচুঙ্গা জানিয়েছেন, দলের নির্দেশ মেনেই তিনি ভোট দেবেন না। একই অবস্থান নিয়েছে বিজেপিও।

স্টেডিয়ামে বসে কালাজাদু করছেন ঘানার দর্শক? ভাইরাল ভিডিও ঘিরে শুরু চর্চা

মেসি-কাণ্ডে দায় কার? ইকো পার্কে একের পর এক ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ

ভয় দেখিয়ে বিখ্যাত, মাত্র ৩৫ বছরেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী ডেভি চেজ

দিনমজুরের ছেলে এবার আন্তর্জাতিক অলিম্পিয়াডে, অভাবকে জয় করে নজির পড়ুয়ার

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র