মেসি-কাণ্ডে দায় কার? ইকো পার্কে একের পর এক ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিন মেসি-কাণ্ডকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এবং একাধিক বিতর্কিত ইস্যুতে সরব হন তিনি।

মেসি-কাণ্ড প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলারকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে যে ধরনের বিশৃঙ্খলার অভিযোগ সামনে এসেছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাঁর দাবি, এত বড় আন্তর্জাতিক মানের অনুষ্ঠানে নিরাপত্তা ও ব্যবস্থাপনাগত ত্রুটি কেন ঘটল, তা খতিয়ে দেখা জরুরি। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং যারা দায়ী, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও মত প্রকাশ করেন তিনি।

এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ মিছিল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী চাইলে মিছিল করতেই পারেন। কটাক্ষের সুরে তিনি বলেন, ‘সময় আছে তো, মিছিল করে নিজেকে জীবিত রাখুন।’ হকার সমস্যা নিয়ে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক মদতেই বহু হকারকে বসানো হয়েছে। তাঁর দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করাই সরকারের দায়িত্ব এবং সেই দায়িত্ব সরকারকে পালন করতে হবে। প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর গ্রেপ্তারি প্রসঙ্গেও মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, উদয়ন গুহর বিরুদ্ধে ওঠা অভিযোগ নতুন নয়। অতীতেও তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। আইন অনুযায়ী তদন্ত ও ব্যবস্থা হওয়া উচিত বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

সুশান্ত ঘোষের গ্রেপ্তারি প্রসঙ্গে বিজেপি নেতা দাবি করেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ভয়ের পরিবেশে ছিলেন। এখন মানুষ অভিযোগ জানানোর সাহস পাচ্ছেন। জমি, ফ্ল্যাট, ক্লাব ও বিভিন্ন সম্পত্তি দখল সংক্রান্ত অভিযোগ সামনে আসছে বলেও মন্তব্য করেন তিনি। প্রাতঃভ্রমণ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেসি-কাণ্ড থেকে শুরু করে রাজ্যের একাধিক রাজনৈতিক ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেন দিলীপ ঘোষ।

জঙ্গলে বাঘিনির হামলা থেকে রাখালকে বাঁচাল মহিষের পাল, প্রভুভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

রাম মন্দিরের চাঁদাচুরি কাণ্ডে ক্লিনচিট পেলেন চম্পত রাই

তারাপীঠে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হোটেল মালিক

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী

ভারতের ভোটব্যবস্থায় মুগ্ধ ট্রাম্প, জ্ঞানেশের ভূয়সী প্রশংসা মার্কিন প্রেসিডেন্টের

ভারী বৃষ্টিতে বিপত্তি, শহরে বাড়ি ভেঙে মৃত বৃদ্ধা, চলছে উদ্ধারকাজ

ICDS কর্মীদের জন্য বিনামূল্যে সিম, ৩১৯ টাকা পর্যন্ত খরচ দেবে সরকার

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো