ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে সাতদিন আগে ঢাকায় পৌঁছলেও কার্যত হাত গুটিয়েই বসিয়ে থাকতে হচ্ছে দীনেশ ত্রিবেদীকে। তাঁকে এখনও পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল লেটার) পেশের জন্য সময় দেননি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। আগামিকাল শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় পরিচয়পত্র পেশের কোনও সম্ভাবনা নেই। কবে পরিচয়পত্র পেশের জন্য দীনেশ ত্রিবেদীকে সময় দেওয়া হবে, তা নিয়ে বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল পর্যন্ত স্পষ্ট করে কিছু জানায়নি বঙ্গভবন (রাষ্ট্রপতির কার্যালয়)। ফলে জোর চর্চা শুরু হয়েছে, ইচ্ছাকৃতভাবেই কি ভারতের রাষ্ট্রদূত হিসেবে দীনেশ ত্রিবেদীকে স্বীকৃতি দিতে গড়িমসি করছে বাংলাদেশ সরকার?

বাংলাদেশ বিদেশ মন্ত্রকের এক আধিকারিককে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘রাষ্ট্রপতির পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে। যখন সময় মিলবে, তখনই দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দেওয়া হবে।’ সাক্ষাতের জন্য সময় দিতে কেন এমন গড়িমসি তা জানতে চাওয়া হলে ওই আধিকারিক খানিকটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তাঁর কথায়, ‘গত বছর দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে গিয়ে রিয়াজ মাহমুদুল্লাহকে কতদিন বসে থাকতে হয়েছিল, তা স্মরণ করুন। ইট মারলে তো পাটকেল খেতেই হবে।’

গত এপ্রিল মাসে প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করে মোদি সরকার। দুই দেশের ৫৫ বছরের কূটনৈতিক ইতিহাসে এই প্রথম কোনও রাজনীতিবিদকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার করা হলো। তিনি প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন। প্রণয় ভার্মা বর্তমানে ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে গত শুক্রবার (১২ জুন) ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। আকাশপথের পরিবর্তে সড়কপথকেই বেছে নিয়েছেন ঝানু রাজনীতিবিদ। বাংলাদেশের মাটিতে পা রেখে সংবাদমাধ্যমের সঙ্গে খোলামেলা কথাবার্তা বললেও বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘পুশ ব্যাক’ প্রসঙ্গ সযতনে এড়িয়ে গিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের রাষ্ট্রদূত বলেন, ‘ভারত ও বাংলার একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। আমার তো মনে হচ্ছে না, আমি বাংলাদেশে এসেছি। ভারতের ১৪০ কোটি আর বাংলাদেশের ২০ কোটি, এই ১৬০ কোটি জনগণের জন্য যা ভাল হয় সেটাই করা হবে। দুই দেশের জন্য ভাল হয় সেই পদক্ষেপ সামনের দিনে নেব। দুই দেশ মিলে যে শক্তি হবে ওইটা আসল শক্তি। ওই শক্তিটা যেন পুরো পৃথিবী দেখে। ইন্ডিয়া এবং বাংলাদেশে যে ট্যালেন্ট আছে তাদের নিয়ে আগামী প্রজন্ম খেলাধুলা, স্বাস্থ্য, টেকনোলজি-সবকিছু নিয়ে কাজ করব।’ তাঁর দুই দেশকে এক করার বার্তা নিয়ে বেজায় চটেছে জামায়াতে ইসলামী-সহ ভারত বিদ্বেষী দলগুলি। এ বিষয়ে তারেক রহমানের সরকারের ব্যাখ্যাও দাবি করেছেন।

দলবদলু দম্পতির ইস্তফা, উপপ্রধানের সমর্থনে নন্দীগ্রামের বয়াল-১ পঞ্চায়েত ফের বিজেপির দখলে

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি