পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০ জুন অর্থাৎ আজ পশ্চিমবঙ্গ দিবস। পশ্চিমবঙ্গের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়ে বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাসের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার অর্থাৎ আজ থেকেই তাঁর দুই দিনের বাংলা সফর শুরু। সেই সফরের আগেই তিনি পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি এবং দেশের উন্নয়নে বাংলার অবদানের কথা স্মরণ করে রাজ্যের মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করেন। একইসঙ্গে তিনি স্মরণ করেন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে, যাঁর ভূমিকা পশ্চিমবঙ্গের ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যম এক্স-এ বার্তা পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকার একযোগে কাজ করে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধার সঙ্গে স্মরন করেন। তিনি উল্লেখ করেন, ২০ জুন পশ্চিমবঙ্গের ইতিহাসে একটি বিশেষ দিন, কারণ এই দিনেই পশ্চিমবঙ্গ ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকার বিষয়টি নিশ্চিত হয়েছিল। সেই ঐতিহাসিক প্রক্রিয়ায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বছর তাঁর ১২৫তম জন্মবার্ষিকী পালিত হতে চলেছে বলেও জানান প্রধানমন্ত্রী। রাজ্যে সরকারের পরিবর্তনের পর এই প্রথমবার সরকারি উদ্যোগে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হচ্ছে। এর আগে এই দিনটিকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক থাকলেও নতুন সরকার এটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন: আন্তর্জাতিক যোগ দিবসে সার্কুলার রেলে বড় রদবদল, বাতিল একাধিক ট্রেন

এদিন হুগলির তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তাঁর সফরকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সভাস্থল এবং সংলগ্ন এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা।

 

এদিকে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তাঁদের বক্তব্যে বাংলার ঐতিহ্য, নবজাগরণ, স্বাধীনতা আন্দোলন এবং দেশগঠনে বাঙালির অবদানের কথা তুলে ধরা হয়েছে। একইসঙ্গে রাজ্যের মানুষের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করা হয়েছে।

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু

১০ মিনিটে বাড়িতে তৈরি  করুন তেল ছাড়া পুষ্টিকর ভেজিটেবল পাস্তা স্যালাড

ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যা লাইভ দেখল প্রেমিক, চাঞ্চল্য কল্যাণীতে

জার্মানিকে পিছনে ফেলে হারানো সিংহাসন পুনরুদ্ধার ব্রাজিলের,  কোন নজির গড়লেন ভিনিরা?

ডোরির নামে পাঙ্গাশ বিক্রি! রেস্তোরাঁয় আপনি প্রতারিত হচ্ছেন না তো?

অর্থনৈতিক সংকটে নাজেহাল বলিভিয়া, দেশজুড়ে জারি জরুরি অবস্থা

ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ মৎস্যজীবী, ১২ ঘণ্টাতেও মিলল না হদিশ

টোল প্লাজায় বচসার জেরে ভয়ঙ্কর কাণ্ড! ঝুলন্ত অবস্থাতেই কর্মীকে নিয়ে ১২ কিলোমিটার ছুটল গাড়ি…

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

কলকাতা থেকে গ্রেফতার পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়

যুদ্ধবিরতি সত্ত্বেও থামছেন না নেতানিয়াহু, ফের লেবাননে হামলা ইজরায়েলের, নিহত ৫

কৃতির বিকিনি দৃশ্যকে ঘিরে বিতর্ক! ‘ককটেল ২’ মুক্তির পর ক্ষোভে ফুঁসছে নেটনাগরিকরা