ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যা লাইভ দেখল প্রেমিক, চাঞ্চল্য কল্যাণীতে

Share:

নিজস্ব প্রতিনিধি: সবই ঠিকঠাক ছিল। রাতে রোজকারের মতো প্রেমিকের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন প্রেমিকা। কিন্তু তার মাঝেই ঘটে গেল বিপত্তি। লাইভ ভিডিও কল চলাকালীন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল প্রেমিকা। ভিডিও কলে সবটাই দেখল ফোনের ওপারে থাকা প্রেমিক। কিন্তু কিছুই করতে পারল না। গতকাল, শুক্রবার রাতে এমনই ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাঝের চর এলাকায়। মৃতার পরিবারের দাবি, তার প্রেমিক প্রতিদিনই অপমান ও মানসিক নির্যাতন চালাত। তাই সেই নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। মৃতার নাম নেহা।

আরও পডুন: ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ মৎস্যজীবী, ১২ ঘণ্টাতেও মিলল না হদিশ

মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল, শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ বাড়ির ভিতরে সিঁড়িরঘরের আড়ার সঙ্গে যে তাক রয়েছে তাতে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পান পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কল্যাণী থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কল্যাণী থানার পুলিশ। নেহাকে উদ্ধার করে জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও শেষরক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, নেহা কল্যাণীর কাঁঠালতলার এক যুবকের সঙ্গে প্রেম করত। নেহার পরিবারের অভিযোগ, ওই যুবক প্রায় রোজই ফোন করে গালিগালাজ, অপমান করত। এমনকী নেহাকে মারধরও করত ওই যুবক, এমনটাই অভিযোগ মৃতার পরিবারের। সেই কারণে মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা করেছে নেহা। এমনটাই অভিযোগ পরিবারের।

মৃতার পরিবার ওই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে। ভিডিও কলের সূত্র ধরে তদন্তে নেমেছে কল্যাণী থানার পুলিশ। যদিও এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু

১০ মিনিটে বাড়িতে তৈরি  করুন তেল ছাড়া পুষ্টিকর ভেজিটেবল পাস্তা স্যালাড

জার্মানিকে পিছনে ফেলে হারানো সিংহাসন পুনরুদ্ধার ব্রাজিলের,  কোন নজির গড়লেন ভিনিরা?

ডোরির নামে পাঙ্গাশ বিক্রি! রেস্তোরাঁয় আপনি প্রতারিত হচ্ছেন না তো?

অর্থনৈতিক সংকটে নাজেহাল বলিভিয়া, দেশজুড়ে জারি জরুরি অবস্থা

ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ মৎস্যজীবী, ১২ ঘণ্টাতেও মিলল না হদিশ

টোল প্লাজায় বচসার জেরে ভয়ঙ্কর কাণ্ড! ঝুলন্ত অবস্থাতেই কর্মীকে নিয়ে ১২ কিলোমিটার ছুটল গাড়ি…

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যা লাইভ দেখল প্রেমিক, চাঞ্চল্য কল্যাণীতে

কলকাতা থেকে গ্রেফতার পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়

যুদ্ধবিরতি সত্ত্বেও থামছেন না নেতানিয়াহু, ফের লেবাননে হামলা ইজরায়েলের, নিহত ৫