তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

Share:

নিজস্ব প্রতিনিধি: কাজের মাঝেই আচমকা ছড়িয়ে পড়ল বিষাক্ত গ্যাস। তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলায় একটি কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক। একটি সি-ফুড তৈরির কারখানায় হঠাৎ অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় প্রাণ হারিয়েছেন অন্তত সাত শ্রমিক। বিষাক্ত গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েছেন বহু কর্মী। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক বলে জানা গিয়েছে।  

জানা গিয়েছে, রবিবার অর্থাৎ আজ দুপুরে তিরুভাল্লুর জেলার পেরিয়াপালায়ামের কাছে ওই সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ কারখানাটিতে বহু শ্রমিক কাজ করছিলেন। সেই সময় আচমকা দুর্ঘটনাটি ঘটে। ছড়িয়ে পড়ে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কারখানার একটি পরিমাপক ভালভে ত্রুটি দেখা দেওয়ায় সেখান থেকেই অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে পড়ে। গ্যাসের সংস্পর্শে এসে শ্রমিকদের অনেকেই শ্বাস নিতে অসুবিধা, মাথা ঘোরা এবং বমির মতো সমস্যায় ভুগতে শুরু করেন। দ্রুত পরিস্থিতির অবনতি হওয়ায় আক্রান্তদের একের পর এক অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে অন্তত ৪৬ জন শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন।  
জানা গিয়েছে, আক্রান্ত শ্রমিকদের অধিকাংশই উত্তর ভারতের বিভিন্ন রাজ্য থেকে কাজের সন্ধানে তামিলনাড়ুতে এসেছিলেন। দুর্ঘটনার পর কারখানা চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং উদ্ধারকাজে নামে প্রশাসন ও জরুরি পরিষেবার কর্মীরা। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার। রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার বলেছেন যে, তিনি এই ঘটনায় গভীরভাবে মর্মাহত এবং যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করেছেন। পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন সকল শ্রমিকের দ্রুত সুস্থতা কামনাও করেছেন তিনি। ঘটনার প্রকৃত কারণ জানতে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের