তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

Share:

নিজস্ব প্রতিনিধি: তারাতলা বিপর্যয়কাণ্ডে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রাতেই তাঁকে তারাতলা থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার (২৪ জুন) মধ্যরাতে তারাতলা এলাকাতে এক বন্ধুর ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় শম্ভু-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।  ধৃতেরা হলেন  স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কমল সামন্ত, সুপারভাইজার সৈয়দ মহম্মদ গুলজার, গুদামে কর্মী জোগান দেওয়া (লেবার সাপ্লায়ার) মহম্মদ আতাউল এবং সুভাষ সরকার। শম্ভু বেহরার ড্রাইভার প্রদীপ ভান্ডারী পুলিশকে জানিয়েছেন, মর্মান্তিক ঘটনার খবর শোনার পর সাড়ে দুপুরর ১২টার সময় তিনি তাঁর নিজের ফ্ল্যাটে ফিরে  যান। পুলিশ জানতে পারে সেখান থেকে আর বের হননি শম্ভু। তবে পুলিশ প্রথমে সেখানে গেলেও পরিবারের সদস্যরা জানান শম্ভু সেখানে নেই। তারপর  ওই ফ্ল্যাটের প্রত্যেকটা ফ্লোরে পুলিশ নিজেদের লোক বসিয়ে আসে। দীর্ঘ অপেক্ষার পর রাত ২:১৫ মিনিট নাগাদ পুলিশ জানতে পারে ১০ তলায় শম্ভুনাথ বেহরার মেয়ের যে ফ্ল্যাট রয়েছে তার উল্টোদিকে  তার এক বন্ধুর ফ্ল্যাটে লুকিয়ে তিনি। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।  

আরও পড়ুন: একতলা বাদ দিয়ে তিনতলা থেকে কাজ! তারাতলা বিপর্যয়ে ৫ সদস্যের SIT গঠন

উল্লেখ্য, বুধবার (২৪ জুন) বেলা ১২টা ৭ মিনিট নাগাদ তারাতলায় আচমকাই ভেঙে পড়ে নির্মীয়মাণ ওই গুদামের ছাদ। চাপা পড়ে যান  প্রায় ৪০ জন শ্রমিক। দ্রুত উদ্ধারে নামে পুলিশ, দমকলবাহিনী ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। তারপর পরে রাজ্য সরকারের অনুরোধে উদ্ধারকাজে যোগ দেয় ভারতীয় সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থল পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার (২৫ জুন) সকালেও চলছে উদ্ধারকাজ। তারাতলাকাণ্ডের তদন্তে ইতিমধ্যেই পুলিশ বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে । তদন্তকারী দলের মধ্য়ে রয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার এক আধিকারিক, হোমিসাইড শাখার ওসি-সহ গোয়েন্দা বিভাগের চার জন ও তারাতলা পুলিশ স্টেশনের দু’জন সাব-ইন্সপেক্টর। 

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

রুটি-রুজির খোঁজে এসেছিলেন শহরে.. তারাতলায় গোডাউন বিপর্যয়ে মৃত্যু নদিয়ার ২ নির্মাণ শ্রমিকের

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ