তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নদিয়ার কালীগঞ্জে ভোট-পরবর্তী হিংসায় চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। তদন্তে ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গুরুগ্রাম থেকে ওই অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। তাকে দ্রুত ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে আনা হতে পারে। এর আগে মঙ্গলবার এই মামলায় আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। সব মিলিয়ে তামান্না খুনের ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে থাকা অন্যদের ভূমিকা খতিয়ে দেখা হবে। এর আগে মঙ্গলবার গভীর রাতে কালীগঞ্জ ও সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে সাবির শেখ এবং জিয়ারুল শেখ নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। পরদিন তাঁদের শক্তিনগর জেলা আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়। উল্লেখ্য, ২৩ জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার পর বিজয় মিছিলকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সেই মিছিল চলাকালীন বোমাবাজি ও হামলার ঘটনায় বোমার আঘাতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুনের। এই ঘটনাকে ঘিরে রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।এদিকে মেয়ের বিচারের দাবিতে তামান্নার মা সাবিনা ইয়াসমিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী তাঁকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছিলেন। সেই আশ্বাসের পরপরই একের পর এক গ্রেফতারিতে তিনি বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

পুলিশের দাবি, তদন্ত এখনও চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। ভোট-পরবর্তী হিংসার এই বহুল আলোচিত ঘটনায় সমস্ত দিক খতিয়ে দেখেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে তদন্তকারী দল।

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

একতলা বাদ দিয়ে তিনতলা থেকে কাজ! তারাতলা বিপর্যয়ে ৫ সদস্যের SIT গঠন

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

বিশ্বকাপে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার উঠল নকআউটে

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ