শোয়েব আখতারের ভাইয়ের শেষকৃত্যে হাজির লস্কর জঙ্গি, রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সমালোচনা

দিন কয়েক আগে মারা গিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা ফাস্ট বোলার শোয়েব আখতারের দাদা শাহিদ আখতার। তাঁর শেষকৃত্যে ঘিরে নতুন করে বিতর্কের ডানা বেঁধেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও সন্ত্রাস প্রেম স্পষ্ট পাকিস্তানে! দিন কয়েক আগে মারা গিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা ফাস্ট বোলার শোয়েব আখতারের বড় ভাই শাহিদ আখতার। তাঁর শেষকৃত্যে ঘিরে নতুন করে বিতর্কের ডানা বেঁধেছে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিও ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। অভিযোগ, শোয়েব আখতারের ভাইয়ের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার (LET) এবং এর সহযোগী পাকিস্তান সেন্ট্রাল মুসলিম লীগের (PMML) বেশ কয়েকজন কুখ্যত জঙ্গি। শুধু তাই নয়, পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড সাইফুল্লাহ কাসুরিকেও শোয়েবের ভাইয়ের শেষকৃত্যে দেখা গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁদের দেখা যাচ্ছে। এই ঘটনা আবারও প্রমাণ করল যে, পাক-জঙ্গিদের সঙ্গে দেশটির প্রভাবশালী ব্যক্তিত্ব ও সামাজিক কাঠামোর যোগসূত্র কতটা গভীর। এমনকি শোয়েবের সঙ্গেও ভাল ঘনিষ্ঠতা রয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের।

প্রতিবেদন অনুসারে, সম্প্রতি শাহিদ আখতারের শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে ইসলামাবাদের একটি কবরস্থানে। সেই অনুষ্ঠানের একটি ভিডিও PMML-এর সঙ্গে যুক্ত একটি অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত বেশ কয়েকজন কুখ্যত জঙ্গি অনুষ্ঠানে অংশ নিয়েছে। যারা অতীতে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। সেন্ট্রাল মুসলিম লীগের সভাপতি ইনাম-উর-রহমানকেও দেখা গিয়েছে অনুষ্ঠানে। এর আগে পাকিস্তানি মুসলিম লীগকে লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের সঙ্গে যুক্ত একটি রাজনৈতিক মঞ্চ হিসেবে বর্ণনা করা হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া স্থিরচিত্রগুলিতে পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড সাইফুল্লাহ কাসুরির সঙ্গে মুসলিম লীগের সভাপতি ইনাম-উর-রহমানকে দেখা গিয়েছে। এদিকে শোয়েব আখতারের ভাইয়ের মৃত্যুর পর পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সর্দার আয়াজ সাদিকও খেলোয়াড়ের বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়ে এসেছেন। কিন্তু শাহিদের শেষকৃত্য অনুষ্ঠানে জঙ্গি সংগঠনের সদস্যদের দেখা যাওয়া মাত্রই ভারতসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। তবে শোয়েব আখতার নিজে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেননি। যা আবারও প্রমাণ করল, পাকিস্তান ‘টেরর লাভ’ বা সন্ত্রাসবাদীদের প্রতি প্রীতি থেকে বেরিয়ে আসতে একেবারেই ইচ্ছুক নয়। বেশ কিছু বছর ধরে পাকিস্থানের কিছু নিষিদ্ধ সংগঠন ভিন্ন ভিন্ন নাম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত প্রখ্যাত পরিচালক ভাগ্যরাজ

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কনডম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

দ্বিতীয় রাউন্ডে স্পেন, চমকে দিয়ে শেষ ৩২ -এ জায়গা করে নিয়েছেন ভোজিনহারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর

হাতে ছুটি থাকলে ঘুরে আসুন দক্ষিণ ভারতের ‘মহীশূর প্যালেস’

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

ডাক্তারের চেম্বারে গেলেই বেড়ে যায় রক্তচাপ? ‘হোয়াইট কোট সিনড্রোম’ নিয়ে সতর্ক হোন

জয়েন্টে ব্যথা ও শক্তভাব! জেনে নিন কোন পাঁচ উপাদানে মিলবে উপশম?

৮,০০০mAh ব্যাটারি যুক্ত নয়া স্মার্টফোন আনছে OnePlus