পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন করে পালাল স্বামী, চাঞ্চল্য রিষড়ায়

মর্মান্তিক ঘটনা! পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন করে পালাল স্বামী। ঘটনাটি ঘটেছে, হাওড়ার রিষড়ায়। ঘর থেকে স্ত্রীর গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন করে পালাল স্বামী। ঘটনাটি ঘটেছে, হাওড়ার রিষড়ায়। ঘর থেকে স্ত্রীর গলাকাটা মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম মণিকা সরকার, বয়স ৩২। সূত্রের খবর, রিষড়া তিন নম্বর গভর্নমেন্ট কলোনী প্রাথমিক স্কুলের পাশে একটি ভাড়া বাড়িতে ছয় বছরের মেয়েকে নিয়ে থাকতেন মনিকা। তাঁর স্বামী দীপঙ্কর সরকার কর্মসূত্রে দিল্লীতে থাকেন। গতকাল শুক্রবার রিষড়ার বাড়িতে আসেন দীপঙ্কর। স্থানীয় সূত্রের খবর, স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকতো। গতকাল দীপঙ্কর বাড়িতে আসার পর থেকেই তাঁর স্ত্রীর সঙ্গে ঝামেলা বাঁধে। গতকাল রাতে তাঁরা তাঁদের জোরে চিৎকারের শব্দ পেয়েছেন। এরপর আজ, শনিবার (২৭ জুন) তাঁদের বাড়ি থেকে কোনও সাড়া-শব্দ না পাওয়ার স্বাভাবিকভাবেই প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপর তাঁরা গেটের তালা ভেঙে দরজা খুলে দেখে মণিকার গলা কাটা দেহ বিছানার উপরে পড়ে রয়েছে। পাশে মেয়ে শুয়ে রয়েছে। খবর পেয়ে রিষড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তাঁরা মণিকার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘরে একটা শাড়িও ঝুলতে দেখা গিয়েছে।

পুলিশের অনুমান, মহিলা স্বামীর আড়ালে পরকীয়ার সম্পর্কে লিপ্ত ছিলেন। স্বামী সন্দেহ করত। সেই নিয়েই ঝামেলা থেকেই এই খুনের ঘটনা ঘটতে পারে। শ্বাসরোধ করার পর মণিকাকে গলা কেটে খুন করা হয়েছে। ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক। এই ঘটনায় মৃত মণিকার ভাই জানিয়েছেন, ‘আমার জামাইবাবু দিল্লিতে হোটেলে কাজ করতেন। ওদের মধ্যে কখনই কোনও ঝামেলার খবর পাইনি। কেন এমন হল বুঝতে পারছি না। আমরা খবর পেয়ে গিয়ে দেখি দিদির গলা কাটা দেহ বিছানার উপর পড়ে রয়েছে।’

অন্য একজন বলেছেন, ‘এই এলাকায় এরকম ঘটনা কোনওদিন হয়নি। এর আগেও একই বাড়িতে একটি স্বামী-স্ত্রী ভাড়া থাকতেন। তাঁদের মধ্যেও ঝগড়া লেগে থাকতো। তাঁরা উঠে যাওয়ার পর ৩২ বছর বয়সী মণিকা এই বাড়িতে আসেন। তাঁর স্বামী বাইরে থাকে। গতকাল রাতে এসে এই কাণ্ড ঘটিয়েছেন স্বামী। এখনও বুঝতে পারছিনা, ঠিক কী ঘটেছিল। আজ সকালে এসে দেখি মহিলার দেহ বিছানার উপর পড়ে রয়েছে। তাঁর ছয় বছরের মেয়ে পাশে শুয়েছিল। ওর বাপের বাড়ি সামনেই। আমরা পুলিশকে খবর দিয়েছি। তাঁরা এসে মৃতদেহ তুলে নিয়ে গিয়েছে। এখন ঘটনার তদন্ত চলছে।’

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’

শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

মন্দিরে পুজো দিতে গিয়ে আর ফেরা হল না নববধূর, তারপর……

তারাতলার অভিশপ্ত গোডাউনে নিভে গেল ৩ ভাইয়ের প্রাণ! ঘি-মন্নুর পর মিলল শিরচাঁদের দেহ

ফোনেই মুশকিল আসান, জনতার সমস্যা সমাধানে অগ্নিমিত্রার নয়া উদ্যোগ, চালু হচ্ছে ‘মুখোমুখি’

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

শনি-রবিবার বেরনোর প্ল্যান? একাধিক লোকাল-মেমু বাতিল, দেখে নিন তালিকা

ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

বিধাননগর পুরসভার ওয়ার্ড অফিসেই কন্ডোম-খাট-বালিশ, চক্ষু চড়কগাছ স্বাস্থ্যমন্ত্রীর

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আতঙ্কে বাসিন্দারা

প্রতারণা, নথি জালিয়াতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ১০৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর