ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মৃত্যু তখন একেবারে সামনে দাঁড়িয়ে। চারদিকে বাড়ি ভেঙে পড়ছে, চারপাশে শুধু আতঙ্ক আর আর্তনাদ। সেই ভয়াবহ মুহূর্তেও নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করেননি এক মা। বরং দু’বছরের ছোট্ট মেয়েকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে রেখেছিলেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত সন্তানের নিরাপত্তাই ছিল তাঁর একমাত্র চিন্তা। মায়ের সেই শেষ আলিঙ্গনই অলৌকিকভাবে বাঁচিয়ে দিয়েছে শিশুটিকে। তবে সন্তানকে আগলে রাখতে গিয়ে প্রাণ হারাতে হয়েছে সেই মাকেই।

এই মর্মান্তিক ঘটনার কথা সামনে এসেছে ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের পর। নিহত ওই মহিলার স্বামী, পেশাদার ফুটবলার হেক্টর বেলো, সামাজিক মাধ্যমে স্ত্রীর মৃত্যুর খবর জানিয়ে আবেগঘন বার্তা লিখেছেন। তিনি জানিয়েছেন, একদিন মেয়েকে বলবেন কীভাবে তার মা নিজের জীবন উৎসর্গ করে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন। গত বুধবার সন্ধ্যায় ভেনেজুয়েলায় পরপর ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রাজধানী কারাকাস-সহ একাধিক এলাকায় বহু ভবন ধসে পড়ে। এখনও পর্যন্ত অন্তত ৯২০ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন তিন হাজারেরও বেশি মানুষ। প্রায় ৫০ হাজার মানুষ এখনও নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে। এক শতাব্দীর মধ্যে এটিকে দেশের অন্যতম ভয়াবহ ভূমিকম্প বলে মনে করা হচ্ছে। হেক্টর বেলো আরও জানিয়েছেন, ভূমিকম্পের পর হাসপাতালে গিয়ে তিনি জানতে পারেন, তাঁদের মেয়ে চিকিৎসাধীন রয়েছে এবং আপাতত বিপদমুক্ত। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকায় এখনও তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়নি। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ শরীর সুস্থ রাখতে খাদ্যতালিকায় রাখুন ভিটামিন সি সমৃদ্ধ আঁশফল, ম্যাজিক দেখতে পাবেন

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে মায়ের দেহ উদ্ধার হলেও ছোট্ট মেয়েটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনা এখন গোটা ভেনেজুয়েলাকে আবেগাপ্লুত করেছে। একই ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন আরও বহু মানুষ। নিহতদের মধ্যে রয়েছেন দুই ফুটবলারও। পাশাপাশি প্রাক্তন মিস ভেনেজুয়েলার মায়েরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

আর কিছুক্ষণের মধ্যেই প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, পাঁচ জেলায় জারি সতর্কতা

ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে ১৩ লক্ষ টাকার প্রতারণা, সর্বস্বান্ত সন্দেশখালির বাসিন্দা

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর