ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে সরকার পরিবর্তনের পর দীর্ঘদিন ধরেই তাঁর অবস্থান নিয়ে জল্পনা চলছিল। অবশেষে একটি ইউটিউব ভিডিও সামনে আসতেই মিলল নতুন সূত্র। কলেজটির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে। সেখানে দেখা যায় ত্রিপুরার একটি মেডিক্যাল কলেজে পড়াচ্ছেন আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ ও চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।

বাংলাদেশের কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের প্রাক্তন সংসদ সদস্য এবং বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বর্তমানে ত্রিপুরার একটি বেসরকারি মেডিকেল কলেজে অধ্যাপনার দায়িত্ব পালন করছেন বলে জানা গিয়েছে। সম্প্রতি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। শনিবার (২৭ জুন) সকালে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের এক স্টাফ নার্স বিষয়টি নিশ্চিত করেন। তাঁর দাবি, ডা. প্রাণ গোপাল দত্ত কলেজের শিক্ষার্থীদের নিয়মিত পড়াচ্ছেন। যদিও তিনি ঠিক কবে থেকে সেখানে কর্মরত রয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য দিতে পারেননি। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেন তিনি।

আরও পড়ুন: বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আধুনিক স্মার্ট ক্লাসরুমে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতা দিচ্ছেন ডা. প্রাণ গোপাল দত্ত। তাঁর পেছনে থাকা ডিজিটাল ডিসপ্লেতে চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয় তুলে ধরা হচ্ছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিনি নাক, কান ও গলা (ইএনটি) বিভাগ সম্পর্কিত একটি বিষয়ে ক্লাস নিচ্ছিলেন। উল্লেখ্য, গত ৫ অগাস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বহু মন্ত্রী, সাংসদ ও শীর্ষ নেতার মতোই ডা. প্রাণ গোপাল দত্তও প্রকাশ্যে দেখা দেননি। এরপর থেকেই তিনি লুকিয়ে রয়েছেন বলে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। এদিকে, বাংলাদেশের বিভিন্ন আদালতে তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের হয়েছে বলে জানা যায়। 

দীর্ঘ সময় তাঁর অবস্থান নিয়ে ধোঁয়াশা থাকলেও সম্প্রতি প্রকাশ্যে আসা ভিডিও এবং ত্রিপুরার মেডিকাল কলেজের এক কর্মীর বক্তব্যের পর মনে করা হচ্ছে, তিনি বর্তমানে ত্রিপুরায় আছেন। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত ডা. প্রাণ গোপাল দত্ত বা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত নাক-কান-গলা রোগের বিশেষজ্ঞ। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়)-এর প্রাক্তন উপাচার্য। চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য ২০১২ সালে স্বাধীনতা উপাধি পান। পরে তিনি রাজনীতিতে যুক্ত হয়ে কুমিল্লা-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

বান্দ্রায় নতুন বাড়ি বানাতে চলেছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে ১৩ লক্ষ টাকার প্রতারণা, সর্বস্বান্ত সন্দেশখালির বাসিন্দা

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

বিদেশের মাটিতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ কবির, কৃতির সঙ্গে প্রেম ভাঙল নাকি?

গলায় ১০ ফুট অজগর জড়িয়ে ছবি, কড়া আইনি ব্যবস্থার নির্দেশ বনমন্ত্রীর

শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে ধ্বংসস্তূপে প্রাণ দিলেন মা

চুপিসাড়ে সাতপাকে বাঁধা পড়লেন হার্দিক-মাহিকা, ভাইরাল জুটির বিয়ের ছবি

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর

পুজো হোক বা বিশেষ দিন,  এবার ঘরেই বানিয়ে নিন সুগন্ধি ‘বাসন্তী পোলাও’

সর্ষের সুগন্ধে জমে উঠুক দুপুরের ভোজ, বানিয়ে নিন বাঙালির প্রিয় ‘ভেটকি পাতুরি’