‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য রাজনীতিতে বরাবরই ঠোঁটকাটা নেতা হিসেবে পরিচিত কল্য়াণ বন্দ্যোপাধ্যায়। দলের বা বিরোধী শিবিরের কাউকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে পিছপা হন না শ্রীরামপুরের সাংসদ। এবার হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে বেনজির ভাবে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে এখন অখ্যাত দল এনসিপিআই-তে যোগ দিয়েছেন রচনা। আর তাই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন কল্য়াণ বন্দ্যোপাধ্যায়। আজ, শনিবার চুঁচুড়ায় তৃণমূলের একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে শ্রীরামপুরের সাংসদ বলেন, ‘রচনা বন্দ্যোপাধ্যায় এখনও হুগলির ভূগোলই ঠিকমতো জানেন না, তাহলে মানুষের উন্নয়নের কথা কীভাবে বলছেন? এই রচনা বন্দ্যোপাধ্যায় বলছে, শুধু কি তৃণমূলের জন্য জিতেছি? আমি তো আমার জন্যও জিতেছি। বলি শুনুন, আপনার কোনও দাম নেই। আপনি অভিনেত্রী, দিদি নম্বর ১ করতেন বলে লোকে দাঁড়িয়ে ভিড় করে দেখতে যেত। ভগবানের কী খেলা দেখুন। পাপ করলে পাপের ফল ভোগ করতে হয়। দিদি নম্বর ওয়ান থেকে দু’দিনের মধ্যে তাড়িয়ে দিয়েছে। আবার তখন বলছে ওরা ভদ্রতা জানে না। আরে তুমি কোন ভদ্রতা জানো হে? তুমি বিশ্বাসঘাতক।’

আরও পডুন: অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

রচনার বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন, ‘বড় বড় বাইট দিচ্ছে। আরে এলাকার উন্নয়ন তুমি কী করবে ভাই? তুমি তো এলাকাতেই আসো না। নিজের এলাকাতেই ছিল না দু’বছর…। সাতটা বিধানসভার নাম বলতে পারবে না। এখন শুধু আরবানার ফ্ল্যাট, বিমানবন্দর-দিল্লি-পার্টি এর বাইরে কিছুতে নেই। এখন ও ডাকলে পাঁচটা লোকও যাবে না। পেপারওয়ালা আর দুধওয়ালা ছাড়া কেউ যাবে না ওঁর বাড়িতে।’ তবে শুধু রচনা নন, আরামবাগের সাংসদ মিতালি বাগের বিরুদ্ধেও তোপ দেগেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘একসময় চাষের জমিতে কাজ করত। মিতালি বাগের সঙ্গে আমিই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচয় করিয়ে দিয়েছিলাম। অথচ আজ মিতালিও বিরোধী শিবিরে হাত মিলিয়েছেন। ওর পাশেও কোনও কর্মী নেই এবং মিতালি কার্যত গৃহবন্দি।’

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে