বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা কয়েকদিনের তল্লাশির পর অবশেষে উদ্ধার হল নিখোঁজ শিশুকন্যার দেহ। পরিবারটিকে ঘিরে টানা কয়েকদিনের রহস্যের অবসান ঘটল রবিবার (২৮ জুন)। প্রাথমিক তদন্তে পুলিশ এটিকে আত্মহত্যার ঘটনা বলে সন্দেহ করলেও, মৃত্যুর প্রকৃত কারণ জানতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। জানা গিয়েছে, রবিবার কেরলমের পিরাভম এলাকার কাছে একটি নদী থেকে সাত বছরের এক শিশুকন্যার দেহ উদ্ধার করেছে পুলিশ। একই পরিবারের চার সদস্যের নিখোঁজ হওয়ার ঘটনার পর প্রত্যেকের দেহই উদ্ধার করা সম্ভব হয়েছে।

এর আগে শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় নদী থেকে উদ্ধার হয় শিশুটির মা ভিজি এবং তাঁর দুই বছরের ছেলের দেহ। পরদিন শনিবার (২৭ জুন) একই নদী থেকে উদ্ধার করা হয় পরিবারের কর্তা নারায়ণনের দেহ। তবে শিশুকন্যার খোঁজ না মেলায় শনিবার রাত পর্যন্ত তল্লাশি অভিযান চলতে থাকে। পুলিশ, দমকল এবং উদ্ধারকারী বাহিনীর যৌথ দল টানা অনুসন্ধান চালানোর পর রবিবার সকালে ফের অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যেই পিরাভমের কাছে নদী থেকে শিশুটির দেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

তদন্তে জানা যায়, তাঁর স্বামী চোখে দেখতে পান না। তাঁর স্বামী নারায়ণন এবং দুই সন্তানকে নিয়ে কোঠামঙ্গলমে একটি ভাড়া বাড়িতে থাকতেন। পরিবারটির আদি বাড়ি পালাক্কাড় জেলায়। আর্থিক অনটনের কারণে তারা দীর্ঘদিন ধরে সমস্যায় ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়িভাড়া দিতে না পারায় কয়েকদিন আগে নারায়ণন পরিবার-সহ কোঠামঙ্গলম থানায় আর্থিক সহায়তার আবেদন করেছিলেন। পুলিশ তাঁদের জন্য একটি বাড়ির ব্যবস্থাও করছিলেন এবং রবিবারই সেখানে যাওয়ার কথা ছিল তাঁদের। এদিকে তদন্তের স্বার্থে পিরাভমের একটি রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেই ফুটেজে বৃহস্পতিবার পরিবারের চার সদস্যকে একসঙ্গে খাবার খেতে দেখা যায়। এছাড়াও আত্মীয়স্বজন এবং পরিবারের ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। চারটি দেহেরই ময়নাতদন্ত সম্পন্ন করে সেগুলি পরিবারের আত্মীয়দের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। একইসঙ্গে এই মর্মান্তিক ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে তদন্তকারী দল।

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বিশ্বকাপের‌ শেষ ১৬ তে জায়গা পেতে কে কার মুখোমুখি?

দুর্নীতি-তোলাবাজির অভিযোগে বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

ফের বেআইনি মাটি কাটার অভিযোগ নবদ্বীপে, আটক জেসিবি মেশিন ও তিনটি ট্রাক্টর

গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেও বিশ্বকাপ জয়ের ইতিহাস নেই আর্জেন্টিনার, এবার হবে শাপমুক্তি?

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!