বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে মঙ্গলবার (৩০ জুন) মরক্কোর বিরুদ্ধে মাঠে নামতে চলেছে নেদারল্যান্ডস। গোটা দেশ যখন বড় ম্যাচের অপেক্ষায়, ঠিক তখনই ডাচ ফরোয়ার্ড কোডি গাকপোর জীবনে নেমে এসেছে চরম বিপর্যয়। জানা গিয়েছে, নিজের অনাগত সন্তানকে হারিয়েছেন এই ডাচ ফুটবলার। বিশ্বকাপের মঞ্চে দেশের হয়ে ইতিহাস গড়ার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্ন পূরণের ঠিক আগেই জীবনের সবচেয়ে বড় শোক তাঁকে স্তব্ধ করে দিয়েছে। ট্রফি জয়ের ইচ্ছা যেন মুহূর্তে অর্থহীন হয়ে পড়েছে। 

একজন বাবার কাছে সন্তানের মৃত্যু এমন এক যন্ত্রণা, যার গভীরতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যে ক্ষত কোনও প্রলেপ কাজ দেয় না। মাঠে তিনি হয়তো দেশের জার্সি গায়ে চাপিয়ে নামবেন, কিন্তু বুকের ভেতর বয়ে বেড়াবেন এমন এক শূন্যতা, যা কোনও গোল, কোনও জয় বা কোনও ট্রফি দিয়ে পূরণ করা সম্ভব নয়। লিভারপুলের এই তারকার প্রেমিকা নোয়া ফন ডার বেই সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে জানান, গর্ভাবস্থায় তাদের পুত্রসন্তান ইলাইজাহ রাফায়েল মৃত্যুর খবর। তিনি জানিয়েছেন, গর্ভাবস্থার জটিলতার কারণে তাদের গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়েছে। ভাঙা হৃদয় নিয়ে নোয়া লেখেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে অত্যন্ত বেদনাদায়ক খবরটি ভাগ করে নিছি যে, গর্ভাবস্থায় আমাদের ফুটফুটে পুত্রসন্তান চিরতরে বিদায় নিয়েছে।’ পোস্টে অনাগত সন্তানের উদ্দেশ্যে নোয়া আরও লেখেন, ‘অনন্তকালের ভালোবাসা। চিরকাল আমাদের সন্তান হয়ে থাকবে; এলিজাহ রাফায়েল গাকপো।’

আরও পড়ুন: বিশ্বকাপের‌ শেষ ১৬ তে জায়গা পেতে কে কার মুখোমুখি?

কোডি গাকপোও মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমাদের পরিবারের জন্য এটি অত্যন্ত কঠিন ও দুঃখের একটি সময়। আমরা একান্তভাবেই সবার কাছে এই সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার এবং কিছুটা সময় দেওয়ার অনুরোধ করছি। আমাদের পরিস্থিতি বোঝার জন্য আপনাদের ধন্যবাদ।’ এই জুটির আরেকটি ছেলে রয়েছে। নাম স্যামুয়েল। ২০২৪ সালে তাদের ঘরে এসেছিল প্রথম সন্তান। জানিয়ে রাখা ভাল, চলতি বিশ্বকাপে ডাচ আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসার প্রতীক হয়ে উঠেছেন কোডি গাকপো। 

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বিশ্বকাপের‌ শেষ ১৬ তে জায়গা পেতে কে কার মুখোমুখি?

দুর্নীতি-তোলাবাজির অভিযোগে বর্ধমানে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

ফের বেআইনি মাটি কাটার অভিযোগ নবদ্বীপে, আটক জেসিবি মেশিন ও তিনটি ট্রাক্টর

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ