ডায়েটেও খেতে পারবেন! ময়দা-ক্রিম ছাড়া বানিয়ে নিন জিভে জল আনা মালাই কোফতা

Share:

নিজস্ব প্রতিনিধি: রেস্তোরাঁর মতো মালাই কোফতা খেতে কার না ভাল লাগে! কিন্তু অনেকেই ভাবেন, এতটা ক্রিমি স্বাদ আনতে হলে প্রচুর ক্রিম, মাখন আর তেল ব্যবহার করতেই হবে। বাস্তবে কিন্তু তা নয়। মাত্র কয়েকটি স্বাস্থ্যকর উপকরণ দিয়েই বাড়িতে তৈরি করা যায় নরম, মোলায়েম ও রেস্তোরাঁ-স্টাইলের মালাই কোফতা। আজ রইল এমনই এক বিশেষ রেসিপি, যেখানে ময়দা নেই , বাজারের ফ্রেশ ক্রিম নেই, তবুও স্বাদে কোনও খামতি থাকবে না।

ক্রিম ছাড়াই তৈরি হবে মোলায়েম গ্রেভি

এই রেসিপির আসল চমক লুকিয়ে রয়েছে আখরোটে। আখরোটের প্রাকৃতিক তেল গ্রেভিকে ক্রিম ছাড়াই সফট করে তোলে। ফলে অতিরিক্ত ফ্যাট ছাড়াই পাওয়া যায় অতুলনীয় স্বাদ।  

আরও পড়ুন: খালি পেটে খান এই পরিচিত পাতা, রক্তে শর্করা নিয়ন্ত্রণে ভাল ফল পেতে পারেন

কীভাবে বানাবেন গ্রেভি?

প্রথমে একটি প্যানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচালঙ্কা ও ধনেপাতা নিন। এর সঙ্গে দিন তেজপাতা, এলাচ এবং এক মুঠো আখরোট। পরিমাণমতো জল ও সামান্য নুন দিয়ে ঢেকে প্রায় ১৫ মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে গোটা মশলাগুলি তুলে ফেলুন। এরপর বাকি মিশ্রণটি ঠান্ডা করে ব্লেন্ডারে মিহি করে পেস্ট বানিয়ে ছেঁকে নিন। এবার কম আঁচে সেই পেস্ট রান্না করুন। ধীরে ধীরে গ্রেভি ঘন হয়ে এলে তাতে মধু, গরম মশলার গুঁড়ো এবং সাদা গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিন। তাহলেই তৈরি স্বাস্থ্যকর ও ক্রিমি গ্রেভি। 

কোফতা কীভাবে তৈরি করবেন?

একটু ভেজে নেওয়া আখরোট মিহি গুঁড়ো করে নিন। গ্রেট করা পনিরের সঙ্গে সেই গুঁড়ো আখরোট মিশিয়ে দিন। স্বাদমতো ধনেপাতা, শুকনো ফল এবং পছন্দের মশলা মিশিয়ে ছোট ছোট কোফতা বানিয়ে নিন। কোফতাগুলির গায়ে হালকা করে আখরোটের গুঁড়ো মাখিয়ে এয়ার ফ্রায়ারে সোনালি হওয়া পর্যন্ত সেঁকে নিন। চাইলে খুব অল্প তেল ব্যবহার করে নন-স্টিক প্যানেও রান্না করতে পারেন।

পরিবেশনের আগে তৈরি করে রাখা গ্রেভির মধ্যে কোফতাগুলি আলতোভাবে ছেড়ে দিন। শেষে সামান্য জাফরান ভেজানো জল এবং শুকনো কসুরি মেথি ছড়িয়ে আরও ২-৩ মিনিট কম আঁচে রান্না করুন। তাহলেই তৈরি সুস্বাদু, স্বাস্থ্যকর এবং রেস্তোরাঁ-স্টাইলের মালাই কোফতা।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব