সরকারের দেওয়া সময় শেষ, পটনার সরকারি বাংলো খালি করছেন রাবড়ি দেবী

Share:

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বিহারের সরকারি বাংলো খালি করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী। বহুদিন ধরে বাংলোটি নিয়ে রাজনৈতিক ও আইনি বিতর্ক চলার পর প্রশাসনের নির্দেশ মেনে তিনি বাসভবন ছাড়ার প্রক্রিয়া শুরু করেছেন।  পটনার ১০ সার্কুলার রোডে অবস্থিত  বাংলোটি খালি করার জন্য বিহার সরকারের দেওয়া সময় আজ সোমবারই(২৯ জুন) শেষ হচ্ছে। 

রাবড়ি দেবী দীর্ঘ সময় ধরে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে সরকারি বাংলোটি ব্যবহার করছিলেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও বাংলো খালি না করায় বিষয়টি নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। এমনকি বিহার প্রশাসন একাধিকবার নোটিস পাঠিয়ে বাংলো খালি করার নির্দেশ দেয়। প্রথমে এই বাড়ি খালি করবেন বলে জানালেও পরে মত বদল করেন রাবড়ি দেবী। চেয়েছিলেন বেশকিছুটা সময়। সেই সময়ই শেষ হচ্ছে আজ। জানা গিয়েছে, বাংলোর সিসিটিভি ক্যামেরাগুলো খুলে ফেলা হয়েছে এবং তাঁর ব্যক্তিগত জিনিসপত্র সরিয়ে নেওয়া হয়েছে। রবিবার (২৮ জুন) গভীর রাত থেকেই শ্রমিকরা বাড়ির জিনিসপত্র অন্যত্র সরানোর কাজ শুরু করেছেন।

আরও পড়ুন: বিয়ের কেনাকাটার নামে হবু স্বামীর কাছ থেকে কোটি টাকা নিয়ে প্রেমিককে দিয়েছিলেন সিয়া

আরজেডি-র এক নেতা জানিয়েছেন, ‘রাবড়ি দেবীর অধিকাংশ জিনিসপত্র বর্তমানে কৌটিল্য নগরে তাঁর পরিবারের ব্যক্তিগত বাসভবনে সরিয়ে নেওয়া হচ্ছে।’  জানিয়ে রাখা ভাল, রাবড়ি দেবী প্রায় দুই দশক ধরে ওই বাংলোটিতে থাকছিলেন। ২০০৬ সাল থেকে ১০ সার্কুলার রোডে ছিল তাঁর বাসস্থান।বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবও বহু বছর এই বাসভবনে বসবাস করেছেন।  বাংলোটি বর্তমানে বিহারের দুগ্ধ ও মৎস্যমন্ত্রী নন্দ কিশোর রামকে বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে বিহার বিধান পরিষদে বিরোধী দলের নেত্রী হিসেবে রাবড়ি দেবীকে   পাটনার হার্ডিঞ্জ রোডের ৩৯ নম্বর বাড়িটি বরাদ্দ করা হয়েছে।   

৩ বছরের শিশুকে ধর্ষণ-খুন, অভিযুক্ত বৃদ্ধকে ফাঁসির সাজা দিল পুণের আদালত

‘এটাই শেষ,’ বেফাঁস মন্তব্যে হুমায়ুনকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

বর্ষার দিনে বাড়িতে বানান রেলওয়ে স্টাইলের মুখরোচক ভেজ কাটলেট, জানুন রেসিপি

বিয়ের কেনাকাটার নামে হবু স্বামীর কাছ থেকে কোটি টাকা নিয়ে প্রেমিককে দিয়েছিলেন সিয়া

ডায়েটেও খেতে পারবেন! ময়দা-ক্রিম ছাড়া বানিয়ে নিন জিভে জল আনা মালাই কোফতা

কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ি, ঘটনাস্থলে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী

মহরমের অনুষ্ঠান নিয়ে বিতর্ক, টিভি চ্যানেলের লাইসেন্স বাতিল করল শাহবাজ সরকার

বিধানসভায় পাস হল OBC সংরক্ষণ সংশোধনী বিল

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

সরকারের দেওয়া সময় শেষ, পটনার সরকারি বাংলো খালি করছেন রাবড়ি দেবী

ফ্রিজ অ্যাকাউন্ট মামলায় হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ কালীঘাট তৃণমূলের, মঙ্গলে শুনানির সম্ভাবনা

চম্পত রাইয়ের জবানবন্দি রেকর্ড, রাম মন্দির নিয়ে সামনে আসবে বড় কোনও তথ্য?