ব্রাজিলের বিরুদ্ধে দলের সেরা অস্ত্রকে পাচ্ছে না জাপান

Share:

নিজস্ব প্রতিনিধি: কাউন্টডাউন শুরু। সোমবার (২৯ জুন) রাতে (ভারতীয় সময় সাড়ে দশটা) হিউস্টনে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও জাপান। তবে শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে মাঠে নামার আগেই দুঃসংবাদ ‘ব্লু সামরাই’দের শিবিরে। চোটের কারণে ব্রাজিলের বিরুদ্ধে খেলতে পারছেন না দলের সেরা অস্ত্র তাকেফোসা কুবো। জাপানের কোচ হাজিমে মোরিয়াসু দলের সেরা উইঙ্গারের না খেলার কথা নিশ্চিত করেছেন। তাঁর কথায়, ‘ব্রাজিলের বিরুদ্ধে খেলবেন না কুবো। আমরা সবাই আন্তরিকভাবে তার দ্রুত সুস্থতা কামনা করছি।’ এ নিয়ে চলতি তিনটি বিশ্বকাপে কুবোকে ছাড়াই মাঠে নামছেন ‘ব্লু সামরাইরা’।

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে গিয়ে চোট পান কুবো। তাঁকে মাঠ থেকে তুলে নিতে বাধ্য হয়েছিলেন জাপান কোচ মোরিয়াসু। চোটের কারণে তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষেও খেলতে পারেননি  স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের খেলোয়াড়। দল যখন মেক্সিকো ও টেক্সাসে ম্যাচ খেলেছে, তখন পুনর্বাসনের জন্য ন্যাশভিলে দলের ঘাঁটিতেই ছিলেন তিনি। হিউস্টনে সতীর্থদের সঙ্গে দলের আনুশীলনে যোগ দেননি কুবো। আলাদাভাবে ১৫ মিনিটের অনুশীলন করেন। ফলে ব্রাজিলের বিপক্ষে ২৫ বছর বয়সী ফুটবলারের ফেরার সম্ভাবনা প্রায় অসম্ভব ছিল। শেষ পর্যন্ত তাই ঘটল।

বার্সেলোনার আকাদেমিতে বেড়ে ওঠা কুবো ছিলেন জাপানের আক্রমণের প্রধান ভরসা। প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। ব্রাজিলের মতো শক্তিশালী দলের বিপক্ষে কুবোর অনুপস্থিতি জাপানের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

অপেক্ষার অবসান! জুলাই থেকেই বাণিজ্যিক ভাবে তেল উত্তোলন শুরু হওয়ার সম্ভাবনা অশোকনগরে

জাপানের বিরুদ্ধে নামার আগে অঝোরে কাঁদলেন ভিনিসিয়ুস জুনিয়র, কী হল ব্রাজিলের তারকা ফুটবলারের

তৃণমূল ছাড়লেন পুরুলিয়ার দাপুটে কাউন্সিলর বিভাস রঞ্জন দাস

আজ রাতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই ৫টি কাজ করুন, ধনসম্পদ ঢেলে দেবেন মা লক্ষ্মী

শ্রেয়সদের চুনকাম করার পরেই আয়ারল্যান্ড শিবিরে গৃহযুদ্ধ, আচমকা ইস্তফা কোচের

জার্মানিতে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৫ জনের

‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা’, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়িতে গভীর রাতে কেন পুলিশের হানা? রাজ্যের কাছে জানতে চাইলেন বিচারপতি

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

জয়পুরে নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে নিহত ৩ শ্রমিক, শুরু উদ্ধারকাজ

বাড়ির পেছনে ঝুলছে মহিলার দেহ, পটাশপুরে হাড়হিম ঘটনা, আটক একই পরিবারের ৩ সদস্য

ইউটিউব দেখে সন্তানকে ভূমিষ্ঠ করার চেষ্টা, বেঘোরে প্রাণ হারালেন প্রসূতি

‘হেরা ফেরি ৩’-র পরিচালনা থেকে সরে দাঁড়ালেন প্রিয়দর্শন, আদৌ ছবি তৈরি হবে?