তৃণমূল ছাড়লেন পুরুলিয়ার দাপুটে কাউন্সিলর বিভাস রঞ্জন দাস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার তৃণমূল কংগ্রেসে বড় ধাক্কা দিয়ে দল ছাড়ার ঘোষণা করলেন পুরুলিয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের চারবারের কাউন্সিলর বিভাস রঞ্জন দাস। দীর্ঘ রাজনৈতিক জীবনের ইতি টেনে তিনি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রাজীবলোচন সোরেনের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে দাবি করেছেন।

দলত্যাগের পর বিভাস রঞ্জন দাস বলেন, দলের মধ্যে থেকে সাধারণ মানুষের জন্য সঠিকভাবে কাজ করা সম্ভব হচ্ছিল না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর অভিযোগ, দলের সাংগঠনিক দুর্বলতা এবং নেতৃত্বের একাধিক সিদ্ধান্তের জেরে পুরুলিয়া পুরসভার প্রশাসনিক পরিস্থিতির অবনতি হয়েছে। সেই কারণে জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের কাছে বারবার জবাবদিহি করতে হয়েছে তাঁকে। তিনি আরও দাবি করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের ব্যর্থতার কারণেই পুরুলিয়া পুরসভা প্রশাসকের হাতে চলে গিয়েছিল। তার প্রভাব এখনও সংগঠনের উপর পড়ছে বলেও অভিযোগ করেন তিনি। এই পরিস্থিতিতে দলে থেকে কাজ করা সম্ভব নয় বলেই দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান বিভাস দাস। তবে তৃণমূল ছাড়লেও আপাতত অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না বলে স্পষ্ট করেছেন তিনি। নির্দল হিসেবেই সাধারণ মানুষের পাশে থেকে কাজ চালিয়ে যেতে চান। ভবিষ্যতে অন্য কোনও দলে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে কি না, সে বিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি। দলত্যাগের সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত বলেও দাবি করেছেন বিভাস রঞ্জন দাস। তাঁর কথায়, কোনও রাজনৈতিক দলের চাপ বা প্ররোচনায় নয়, নিজের বিবেচনাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুনঃ ‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা’, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, জাতীয় কংগ্রেসের রাজনীতি দিয়ে বিভাস রঞ্জন দাসের রাজনৈতিক জীবনের সূচনা। পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে দীর্ঘদিন পুরুলিয়া পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে দায়িত্ব পালন করেন। তাঁর এই দলত্যাগকে ঘিরে ইতিমধ্যেই পুরুলিয়ার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

আজ রাতে জ্যৈষ্ঠ পূর্ণিমায় এই ৫টি কাজ করুন, ধনসম্পদ ঢেলে দেবেন মা লক্ষ্মী

শ্রেয়সদের চুনকাম করার পরেই আয়ারল্যান্ড শিবিরে গৃহযুদ্ধ, আচমকা ইস্তফা কোচের

জার্মানিতে বন্দুকবাজদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গেল ৫ জনের

‘তারাতলা কাণ্ডে প্রমাণ থাকলে মমতা-ফিরহাদের বিরুদ্ধেও ব্যবস্থা’, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়িতে গভীর রাতে কেন পুলিশের হানা? রাজ্যের কাছে জানতে চাইলেন বিচারপতি

ব্রাজিলের বিরুদ্ধে দলের সেরা অস্ত্রকে পাচ্ছে না জাপান

‘বাংলার রাজনীতিতে দুর্বৃত্তায়ন শুরু বাম জমানায়’, বিধানসভায় বিস্ফোরক শুভেন্দু

বাড়ির পেছনে ঝুলছে মহিলার দেহ, পটাশপুরে হাড়হিম ঘটনা, আটক একই পরিবারের ৩ সদস্য

রাম মন্দিরের অনুদান চুরির ঘটনায় ধৃতদের হয়ে লড়বেন না কোনও আইনজীবী

জয়পুরে নির্মীয়মাণ ভবনের দেওয়াল ধসে নিহত ৩ শ্রমিক, শুরু উদ্ধারকাজ

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

ইউটিউব দেখে সন্তানকে ভূমিষ্ঠ করার চেষ্টা, বেঘোরে প্রাণ হারালেন প্রসূতি

‘হেরা ফেরি ৩’-র পরিচালনা থেকে সরে দাঁড়ালেন প্রিয়দর্শন, আদৌ ছবি তৈরি হবে?

‘গুন্ডাদের পাতালে ঢুকিয়ে দিতেই এই বিল,’ বিধানসভায় বললেন শঙ্কর ঘোষ