বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ! সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার (৩ জুলাই) বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি অব্যাহত। অন্যদিকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও গরমের ভ্যাপসা ভাব রয়েই গিয়েছে। তবে সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার (৩ জুলাই) বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সপ্তাহান্তে ৭ থেকে ১১ কিলোমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে এক্ষুনি থামছে না বৃষ্টি।

ইতিমধ্যেই পঞ্জাব থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। সেটি বিহার, উত্তরবঙ্গ, সিকিম ও অসমের উপর দিয়ে গিয়েছে। এছাড়া পূর্ব বিহারে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরের উপরেও একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে আগামী শুক্রবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। তার প্রভাবে সপ্তাহান্তে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

আগামিকাল তথা বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া এবং হুগলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি বাঁকুড়া, পুর্ব বর্ধমানে ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শনিবার থেকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার ফলে ভ্যাপসা গরম থেকে খানিকটা রেহাই মিলবে। রবিবার উত্তর-দক্ষিণ পরগনা ও পূর্ব-পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা আগামী সোমবার পর্যন্ত চলবে। অন্যদিকে হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে আকাশ উজ্জ্বল হবে। কিন্তু আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে।

হাইকোর্টে স্বস্তি মিলল না, ‘ডিজে’ মন্তব্য মামলায় ৮ জুলাই অভিষেকের গলার স্বর সংগ্রহ

‘ভুয়ো SC/ST শংসাপত্র যারা নিয়েছেন ও দিয়েছেন, উভয়কেই জেলে পুরব’, হুঁশিয়ারি শুভেন্দুর

কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিষেক, ফেরালেন পুরনো কর্মসূচি

১১ জুলাইয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ?

মেসির হাতে বিশেষ উপহার তুলে দেবেন কেপ ভার্দের প্রেসিডেন্ট, আচমকা কি হল?

কোচকে প্রাণনাশের হুমকি, দেশে ফেরা দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের নিরাপত্তায় দাঙ্গা পুলিশ

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ! সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৩ জেলায় ভারী বৃষ্টি

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর

ব্যবসায়ীর সম্পত্তি দখল মামলায় গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন ঘোষ

খেলতে খেলতে ২২০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৪ বছরের শিশু, উদ্ধার অভিযান শুরু