খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

চার বছর পর খুলল উৎসশ্রী পোর্টাল, ফের শুরু হল রাজ্যের সরকারি শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ প্রক্রিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: চার বছর পর খুলল উৎসশ্রী পোর্টাল, ফের শুরু হল রাজ্যের সরকারি শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ প্রক্রিয়া। বুধবার (১ জুলাই) থেকে উৎসশ্রী পোর্টাল খুলেছে। যেখানে শিক্ষকরা সব ধরনের বদলির আবেদন ফের করতে পারবেন বলে জানাল রাজ্যের স্কুলশিক্ষা দফতর। এই খবরে স্বাভাবিকভাবেই খুশি শিক্ষামহল। সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ কারণে ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ। পরবর্তীতে স্কুলগুলির শিক্ষক ও গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়ার কারণেও এই পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছিল। সাময়িক বিরতির পর ফের খুলল উৎসশ্রী পোর্টাল। বুধবার থেকে শিক্ষকেরা নিয়ম মেনে সব ধরনের বদলির আবেদন করতে পারবেন এই পোর্টালে।

এই বিষয়ে স্কুল শিক্ষা দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (জেনারেল ট্রান্সফার, ট্রান্সফার অন স্পেশ্যাল গ্রাউন্ড অ্যান্ড রি-অ্যালোকেশন) বিধি অনুযায়ী এই সিদ্ধান্তটি কার্যকর করা হয়েছে। যার ফলে দীর্ঘদিন ধরে বদলির জন্যে চেষ্টা করা শিক্ষক-শিক্ষিকারা আবারও বদলির আবেদন করতে পারবেন। চাকরির কারণে অনেককেই বাড়ি ও পরিবার ছেড়ে অনেক দূরে থাকতে হয়। বদলি হলে তাঁরা বাড়ির কাছাকাছি স্কুলে চাকরি করতে পারবেন। যা তাঁদের জন্যে স্বস্তির খবর।

এই বিষয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল জানিয়েছেন, বহুবার আবেদনের পর অবশেষে পোর্টালে আবেদন নেওয়া স্বস্তির খবর। কিন্তু ২০২১ থেকে যাঁদের আবেদনের মীমাংসা হয়নি, তাঁদের আগে বদলি করতে হবে, নয়তো আইনি জটিলতা হতে পারে। সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়েছিল। তারপর জানিয়ে দেওয়া হয়েছিল, এই পোর্টালে আর কোনও বদলির আবেদন করা যাবে না। শুধুমাত্র আপস-বদলির আবেদন করা যাবে। গতকাল পর্যন্তও আপস-বদলির আবেদন নেওয়া হয়েছে। অবশেষে আজ থেকে রাজ্যের শিক্ষকদের সব ধরনের বদলির আবেদন গ্রহণ শুরু হল। তাতে স্বস্তিতে বহু শিক্ষকরা।

শুভেন্দুর নির্দেশ অমান্য করে মহুয়া মৈত্রকে লক্ষ্য করে ডিম হামলা বিজেপি কর্মীদের, দাঁড়িয়ে দেখল পুলিশ, কেন্দ্রীয় বাহিনী

তৃণমূলের নাম-প্রতীকের দাবি ঋতব্রতদের, বৃহস্পতিবার ডেকে পাঠালেন জ্ঞানেশ কুমার

গ্রেফতারির ভয়ে হাজিরা এড়ালেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার!

কুশল অতীত, আবারও প্রেমে পড়েছেন শিবাঙ্গী যোশী, হয়ে গিয়েছে বাগদান, পাত্র কে?

সিন্ধুর জল নিয়ে ফের ভারতে পরমাণু বোমা হুমকি বিলাওয়াল ভুট্টোর

জয়প্রকাশ মজুমদারকে অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট, তবে মানতে হবে কড়া শর্ত

প্রথমে স্যালুট, পরে বাবার পা ছুঁয়ে প্রণাম, নয়া সেনাপ্রধানের ‘পিতৃভক্তি’ দেখে মুগ্ধ নেটিজেনরা

কানসাসের ভয়াবহ বন্যায় মৃত্যু ভারতীয় আইটি কর্মীর, ২৪ ঘন্টা তল্লাশি শেষে উদ্ধার দেহ

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

‘অন্নপূর্ণা যোজনায় ২৬ লক্ষ আবেদন বাতিল,’ জানালেন মুখ্যমন্ত্রী

জায়গা হারালেন অভিষেক, টি-টোয়েন্টি ব্যাটসম্যান হিসেবে শীর্ষ স্থানে ঈশান কিশন

সেবাশ্রয়ের নামে স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলতেন অভিষেক! দায়ের অভিযোগ