গ্রেফতারির ভয়! ইমেলে হাজিরা এড়ানোর কারণ জানালেন অপরূপা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের বিরুদ্ধে। শ্রীরামপুর থানার পুলিশ অপরূপার বিরুদ্ধে ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। সেই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য গতকাল, বুধবার দুপুর ১২টা নাগাদ ডেকে পাঠানো হয়েছিল প্রাক্তন তৃণমূল সাংসদকে। যদিও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও হাজিরা দেননি অপরূপা পোদ্দার। কেন হাজিরা দেননি, সেই বিষয়ে ইমেলে বিস্তারিত তথ্য জানিয়েছেন তিনি। সঙ্গে শ্রীরামপুর থানায় তাঁর আইনজীবীর একটি চিঠিও পাঠিয়েছেন আরামবাগের প্রাক্তন সাংসদ। এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ইমেলে অপরূপা বিস্তারিত লিখেছেন কেন তিনি গতকাল, হাজিরা দেননি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা ১২ টায় শ্রীরামপুর থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল অপরূপাকে। কিন্তু তিনি আসেননি। পরে নিজের মেইল আইডি থেকে ইমেইল করে হাজিরা না দেওয়ার কারণ জানিয়েছেন প্রাক্তন সাংসদ। পাশাপাশি তাঁর আইনজীবীর পাঠানো চিঠিতেও না আসার একাধিক কারণ উল্লেখ করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রাক্তন সাংসদের ইমেল ও আইনজীবীর চিঠি খতিয়ে দেখা হচ্ছে। এরপর আবারও অপরূপা পোদ্দারকে নোটিস পাঠানো হবে বলে জানিয়েছে শ্রীরামপুর থানার পুলিশ। 

আরও পড়ুন: ৭৮ বছর বয়সে ফের বরের সাজে বিয়ের পিঁড়িতে অভিনেতা

২০২৩-রামনবমীতে অশান্তি ছড়ানোর অভিযোগে গত মঙ্গলবার এনআইএ-র হাতে গ্রেফতার হন অপরূপা পোদ্দারের স্বামী শাকির আলি। এনআইএ যখন তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছিল, তখনই পুলিশের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন অপরূপা। এক মহিলা পুলিশকে তিনি ধাক্কা দেন বলেও অভিযোগ ওঠে। এমনকি প্রাক্তন তৃণমূল সাংসদকে বলতে শোনা গিয়েছিস, “I don’t need any police protection. Who are you?” এরপরই শ্রীরামপুর থানার পুলিশ প্রাক্তন সাংসদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। সেই মামলাতেই গতকাল, বুধবার বেলা ১২টায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল অপরূপাকে। কিন্তু থানায় না এসে ইমেইল করে ও আইনজীবীর চিঠি পাঠিয়েছেন তিনি। এই বিষয়ে চন্দননগরের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব জানিয়েছেন, ‘উনি একটি ইমেল পাঠিয়েছেন। সেখানে তিনি সময় চেয়েছেন। কতদিন সময় চাওয়া হয়েছে সেরকম কিছু লেখা নেই। গতকাল ব্যাঙ্কশাল কোর্টে গিয়েছিলেন সেই কারণেই তিনি আসেননি বলে মেইলে লিখেছেন।’

বড় সাফল্য এসটিএফের! মাদক পাচারের পর্দাফাঁস,গ্রেফতার ১

দল থেকে বহিষ্কৃত বিধায়কের সঙ্গে জ্ঞানেশের সাক্ষাৎ! প্রশ্ন তুলল কালীঘাট তৃণমূল

মোদির ‘ছোট বোন’ কে জানেন? পরিচয় জানলে চমকে উঠবেন

পুকুর দখলের অভিযোগ হুমায়ুনের বিরুদ্ধে, গ্রামবাসীদের লাখ টাকার মাছ বিলিয়ে দিল পুলিশ

‘বাবুল কে দুয়ায়ে লেতে…’, বড় মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠাতে গিয়ে চোখে জল বনি কাপুরের

গ্রেফতার হতে পারেন ‘কুম্ভের ভাইরাল গার্ল’ মোনালিসার স্বামী ফরমান, কোন অপরাধে?

কেপ ভার্দের বিপক্ষে হারবেন মেসি, ভবিষ্যদ্বাণী করলেন নোবেলজয়ী প্রেসিডেন্ট

লক্ষ্মীবারে কলকাতায় লক্ষ্মীলাভ! বিয়ের মরশুমের মাঝেই কমল সোনার দাম, আজ কত রেট?

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

৭৮ বছর বয়সে ফের বরের সাজে বিয়ের পিঁড়িতে অভিনেতা

‘চার্টার্ড ব্যুরোক্র্যাট দল হাইজ্যাক করেছিল’, নাম না করে অভিষেককে বিঁধলেন ঋতব্রত

এক কামড়েই পর্তুগালের স্বাদ! ঘরেই বানিয়ে ফেলুন ‘পাস্তেইশ দে নাতা’