‘প্রস্তাবিত নতুন মেডিক্যাল কলেজ আসানসোলেই হবে’, আশ্বাস অগ্নিমিত্রা পালের

পশ্চিমবঙ্গের সমস্ত উন্নয়নে নজর রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিম বর্ধমানে নতুন মেডিকেল কলেজ হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: পালাবদলের বাংলায় ক্ষমতায় বসেই একের পর এক পদক্ষেপ নিচ্ছে বিজেপি সরকার। পশ্চিমবঙ্গের সমস্ত উন্নয়নে নজর রাখছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিম বর্ধমানে নতুন মেডিকেল কলেজ হবে, এবার সেই মর্মে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেবেন বলে জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল।

তিনি আরও জানালেন, চেষ্টা করবেন, যাতে হাসপাতালটি আসানসোলে নির্মাণ করা যায়। আর হাসপাতালটির নাম রাখা হবে বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলাম। পুরস্বাস্থ্য কেন্দ্রগুলিতে নিয়োগ, আর পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে তদারকি করবেন। জানালেন অগ্নিমিত্রা পাল আরও জানালেন, আসানসোল জেলা হাসপাতালেরও পরিকাঠামো উন্নত করা হবে। এই হাসপাতালের ট্রমা কেয়ার দীর্ঘদিন ধরে বন্ধ, চিকিৎসকদের অভাবে। তাই এটি দ্রুত শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই হাসপাতালের পরিচ্ছন্নতা ও বর্জ্র অপসারণের কাজ শুরু হয়ে গিয়েছে। যা বেসরকারি হাসপাতালগুলিকেও টক্কর দেবে।

অন্যদিকে জুলাই মাসের শেষে আয়ুষ্মান কার্ড সকলে পেয়ে যাবেন, সেটিও কথায় দিয়েছেন অগ্নিমিত্রা পাল। যাতে সাধারণ মানুষের উন্নত চিকিৎসায় কোনও সমস্যা না হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী জানালেন, পশ্চিম বর্ধমানের আসানসোলে মেডিক্যাল কলেজ গঠনের প্রস্তাব রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে সেই প্রস্তাব রাখা হবে। চেষ্টা করা হবে জেলা হাসপাতালে ট্রমা কেয়ার যাতে দ্রুত খোলা যায়। সাধারণ মানুষ সেখানে চিকিৎসা করাতে পারবে। তার জন্যে আর দূরে যেতে হবে না। মানুষের বেসিক সমস্যা দূর করাই সরকারের লক্ষ্য।

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

মার্কিন মুলুকে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু গুজরাতি পরিবারের তিন সদস্যের

পাঁচ মাস ধরে নিখোঁজ ভগবান ‘নাড়ু গোপাল’, খুঁজে বের করতে গঠিত বিশেষ তদন্তকারী দল

ডানকুনি থেকে গ্রেফতার গুলশন কলোনির ‘ত্রাস’ মিনি ফিরোজ

সম্পত্তি যেন উপচে পড়ছে! মুম্বইয়ে ১২ কোটিতে আরও দুটি ফ্ল্যাট বেচে দিলেন অক্ষয়

আত্মঘাতী হতেই চিনের আকাশচুম্বী ভবনে বিমান নিয়ে আছড়ে পড়েছিলেন পাইলট

স্বস্তির খবর! চলতি সপ্তাহে বন্ধ হচ্ছে না চিংড়িঘাটা উড়ালপুল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

বারাসত আদালতে ঢুকতেই দেবরাজকে লক্ষ্য করে ডিমবৃষ্টি, তুমুল উত্তেজনা

মোদির ‘ছোট বোন’ কে জানেন? পরিচয় জানলে চমকে উঠবেন

বাড়ছে বিপদ, দেবরাজের আয় বহির্ভূত সম্পদ নিয়ে তদন্তে ইডি

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

টালা প্রত্যয়ের উদ্যোক্তা ধ্রুবজ্যোতি বসুর বিরুদ্ধে এফআইআর দায়ের

বিয়ের ১৭ বছর বাদেও ঘর আলো করে আসেনি সন্তান, খোলা মঞ্চে যন্ত্রণা ব্যক্ত কৌতুকাভিনেতার

ছোঁয়া যাবে না মা তারা’কে, ভক্তদের দুঃসংবাদ শোনাল তারাপীঠ মন্দিরের নয়া কমিটি