ডানকুনি থেকে গ্রেফতার গুলশন কলোনির ‘ত্রাস’ মিনি ফিরোজ

Share:

নিজস্ব প্রতিনিধি: গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ ওরফে মহম্মদ ফিরোজ খানকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। আজ, বৃহস্পতিবার ডানকুনি স্টেশন চত্বর থেকে তাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা। সূত্রের খবর, অস্ত্র আইনে গ্রেফতার করা হয়েছে মিনি ফিরোজকে। আগামিকাল, মিনি ফিরোজকে তোলা হবে আদালতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতারির সময়ে মিনি ফিরোজের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও পাওয়া গিয়েছে।

গত বছরের সেপ্টেম্বর মাসে গুলশন কলোনিতে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় নাম জড়িয়েছিল মিনি ফিরোজের। গত বছরের ১১ সেপ্টেম্বর, ভরসন্ধেয় ভয়ঙ্কর ছবি ধরা পড়েছিল আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনিতে। আগ্নেয়াস্ত্র নিয়ে রীতিমতো তাণ্ডব চালাতে দেখা গিয়েছিল দুষ্কৃতীদের। সেই ঘটনার কয়েক ঘণ্টা পরে সেদিনই মাঝরাতে ফের তাণ্ডব চালিয়েছিল একাধিক দুষ্কৃতীরা। গুলশন কলোনির অটো স্ট্যান্ডে চলেছিল ভাঙচুর। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল সেই হামলার ছবিও। পুরো হামলার পিছনে ছিলেন মিনি ফিরোজ। সেই ঘটনায় তাঁকে আজমেঢ় শরিফ থেকে গ্রেফতার করেছিল পুলিশ। তারপর থেকেই মিনি ফিরোজের নাম সকলের কাছে পরিচিত।

আরও পডুন: স্বস্তির খবর! চলতি সপ্তাহে বন্ধ হচ্ছে না চিংড়িঘাটা উড়ালপুল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

২০১০ সাল থেকে ২০২০ সালের মাঝামাঝি পর্যন্ত গুলশন কলোনিতে নির্মাণ ব্যবসায় সিন্ডিকেট চালানো থেকে শুরু করে, একাধিক কাজে তার নাম জড়িয়েছিল। একাধিক থানায় তার বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ থেকে অস্ত্র আইনে মামলা, ভয় দেখানো, তোলাবাজি, বেআইনি পার্কিংয়ের মামলাও রয়েছে। তেমনই একটি অস্ত্র আইনের মামলায় এদিন মিনি ফিরোজকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

আজকের রাশিফলঃ নতুন সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে, বাড়িতে বিয়ের সানাই বাজবে…

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়