বিয়ের ১৭ বছর বাদেও ঘর আলো করে আসেনি সন্তান, খোলা মঞ্চে যন্ত্রণা ব্যক্ত কৌতুকাভিনেতার

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি ভাইরাল গানই রাতারাতি বদলে দিয়েছে তাঁর পরিচয়। মঞ্চে তিনি দর্শকদের হাসান, নাচান আর মন জয় করেন। তবে এবার নাচ নয়, তাঁর ব্যক্তিগত জীবনের এক আবেগঘন গল্প ছুঁয়ে দিল অসংখ্য মানুষের মন। স্ত্রীকে নিজের জীবনের সবচেয়ে বড় শক্তি বলে স্বীকারোক্তি করলেন তিনি। যা এখন সোশ্যাল মিডিয়ায় প্রশংসার ঝড় তুলেছে। জনপ্রিয় কৌতুকাভিনেতা সময় রায়নার নতুন শো ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট ২’-এর প্রথম পর্বেই দর্শকদের মন জয় করেন বলরাম বিশ্বকর্মা। এই পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিয়া ভাট ও শারভারি ওয়াঘ।

শোয়ের শেষ দিকে বলরামের পরিবেশিত ‘চাই কি টাপরি’ গানটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এখন সবখানে বাজছে, তা সে লং ড্রাইভেই হোক বা কোনো ক্লাবে। নীল রঙের ঘাঘরা পরে মঞ্চে হাজির হন বলরাম বিশ্বকর্মা। আলিয়া ভাট ও শারভারি ওয়াঘের সঙ্গে তাঁর প্রাণবন্ত নাচ এবং মজাদার পরিবেশনা দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করে। সেই পারফরম্যান্সের পর থেকেই তিনি নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলরাম বিশ্বকর্মা তাঁর ব্যক্তিগত জীবনের কথা খুলে বলেন। তিনি জানান, তাঁদের বিয়ে হয়েছে ১৭ বছর আগে। কিন্তু কিছু কারণে তাঁদের কোনও সন্তান হয়নি। তবুও তাঁদের সম্পর্কে কোনও অভাব নেই। 

 

View this post on Instagram

 

আরও পড়ুন: পুকুর দখলের অভিযোগ হুমায়ুনের বিরুদ্ধে, গ্রামবাসীদের লাখ টাকার মাছ বিলিয়ে দিল পুলিশ

বলরাম বলেন, ‘আমার স্ত্রীই আমার সবচেয়ে বড় শক্তি। আমার ভিডিও তিনিই শুট করেন, আমাকে মেকআপও করে দেন। আমার প্রতিটি ভিডিওর সাফল্যে ওর বড় অবদান রয়েছে। সাক্ষাৎকারে বলরামের স্ত্রীও জানান, ‘স্বামীর প্রতিটি পারফরম্যান্স তাঁর কাছে গর্বের বিষয়। তিনি বলেন, ‘ও যখন মঞ্চে পারফর্ম করে, সেটা দেখতে আমার খুব ভালো লাগে। আমরা দু’জন একসঙ্গে ভিডিও তৈরি করি এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করি।’

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

ফের মালদহ! পৃথক অভিযানে মোট ৫ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা