সম্পত্তি যেন উপচে পড়ছে! মুম্বইয়ে ১২ কোটিতে আরও দুটি ফ্ল্যাট বেচলেন অক্ষয়

অক্ষয় কুমার ২০১৭ সালের অক্টোবরে প্রায় ৯ কোটি টাকায় অ্যাপার্টমেন্ট দুটি কিনেছিলেন। প্রতিটি ফ্ল্যাটের দাম পড়েছিল ৪.৪৯ কোটি টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্পত্তি যেন উপচে পড়ছে বলিউড তারকা অক্ষয় কুমারের। প্রায়শই মুম্বইয়ে তাঁর সম্পত্তি বিক্রির খবর সংবাদের শিরোনামে ওঠে। বলিউড তারকারা যেমন অভিনয়ে পটু, তেমনি এক একজন পাক্কা ব্যবসাদারও। বহু বছর আগের কেনা ফ্ল্যাট বেচে দিচ্ছেন বহুমূল্যে। যাতে কোটি কোটি টাকা লাভ করছেন। এবার মুম্বইয়ের মুলুন্ডে অবস্থিত আরও দুটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট মোট ১২.৩৮ কোটিতে বিক্রি করলেন খিলাড়ি। বোঝাই যাচ্ছে, মুম্বই জুড়ে একাধিক আবাসন কিনে রেখেছেন অভিনেতা, যা সুযোগ বুঝে ধীরে ধীরে বেচে দিচ্ছেন।

সিআরই ম্যাট্রিক্সের তথ্য অনুযায়ী, অক্ষয় কুমার ২০১৭ সালের অক্টোবরে প্রায় ৯ কোটি টাকায় অ্যাপার্টমেন্ট দুটি কিনেছিলেন। প্রতিটি ফ্ল্যাটের দাম পড়েছিল ৪.৪৯ কোটি টাকা। সেগুলো ওবেরয় রিয়েলটির প্রিমিয়াম আবাসিক প্রকল্প ‘ওবেরয় এনিগমা’-র উপরের তলায় অবস্থিত। প্রতিটি অ্যাপার্টমেন্টের কার্পেট এরিয়া ১,৮৮৬ বর্গফুট। সঙ্গে তিনটি নির্দিষ্ট গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। জানা গিয়েছে, অভিনেতা তাঁর ফ্ল্যাট দুটি সানি হোম কেয়ার প্রাইভেট লিমিটেডের কাছে বিক্রি করেছেন। প্রতিটি অ্যাপার্টমেন্টে দাম উঠেছে ৬.১৯ কোটি টাকা। দুটি ফ্ল্যাট বেচেছেন ১২.৩৮ কোটি টাকায়। ক্রেতা প্রতিটি লেনদেনের জন্য ৩৭.১৪ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি ​​প্রদান করেছে। বিক্রয় দলিলগুলো ৩০ জুন নিবন্ধিত হয়েছিল। সুতরাং ৯ কোটিতে কিনে ১২ কোটিতে বিক্রি করে অভিনেতা মোট ৩ কোটি টাকা লাভ করেছেন। নয় বছরে ফ্ল্যাট দুটির ৩৮% টাকা মূল্যবৃদ্ধি হয়েছে।

এদিকে গত ২ জুন অক্ষয় কুমার মুম্বইয়ের বোরিভালি পূর্বে অবস্থিত ওবেরয় স্কাই সিটির দুটি অ্যাপার্টমেন্ট মোট ৭.১ কোটি টাকায় বিক্রি করেছেন। সুবর্ণা রূপেশকুমার সাকপাল অভিনেতার উভয় সম্পত্তি ক্রয় করেছেন। নথি থেকে জানা যায়, অক্ষয় কুমার ২০১৭ সালের নভেম্বরে ইনক্লাইন রিয়েলটি প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ওই দুটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। প্রথম ফ্ল্যাটটি তিনি ৩ কোটি টাকায় এবং দ্বিতীয় ফ্ল্যাটটি ৬৭.৫৫ লক্ষ টাকায় কিনেছিলেন। সুতরাং এখানেও প্রায় ৪ কোটি টাকার বেশি লাভ করেছেন অভিনেতা। ধীরে ধীরে অক্ষয় কুমার মুম্বইতে রিয়েল এস্টেট বিনিয়োগ থেকে সক্রিয়ভাবে অর্থ উপার্জন করছেন। গত বছর অক্ষয় কুমার মুম্বইয়ের বোরিভালি পূর্বের একই বিল্ডিংয়ে অবস্থিত দুটি সংলগ্ন আবাসিক অ্যাপার্টমেন্ট ৭.১০ কোটি টাকায় বিক্রি করেছিলেন। যেগুলো ২০১৭ সালে ৩.৬৯ কোটি টাকায় কিনেছিলেন তিনি, অর্থাৎ গত আট বছরে এগুলি থেকে ৯২% রিটার্ন পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক