‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূস জমানায় জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা…’কে বদলের দাবি তুলেছিলেন তিনি। কারণ জাতীয় সঙ্গীতের রচয়িতা ‘হিন্দু’ রবীন্দ্রনাথ ঠাকুর। শুধু জাতীয় সঙ্গীত বদলের দাবিই নয়, স্বাধীন বাংলাদেশের সংবিধান বাতিলের দাবিও জানিয়েছিলেন একাত্তরের ‘কসাই’ গোলাম আজমের পুত্র আবদুল্লাহিল আমান আযমী। এবার তাকেই পদোন্নতি দিল তারেক রহমানের সরকার। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট হিসেবে কাজ করার অপরাধে ব্রিগেডিয়ার জেনারেল থাকা অবস্থায় বাংলাদেশ সেনা থেকে বরখাস্ত হয়েছিলেন। বৃহস্পতিবার (২ জুলাই) তাকেই লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারেকের অধীনস্ত প্রতিরক্ষা মন্ত্রক। একজন দেশদ্রোহীর ছেলেকে বরখাস্তের পরে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়ায় ক্ষোভে ফুঁসছেন সেনা আধিকারিকরা।

শেখ হাসিনা জমানায় বাংলাদেশ সেনা-নৌ ও বিমানবাহিনীতে থেকে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইকে গোপন তথ্য পাচারের দায়ে বেশ কয়েকজনকে বরখাস্ত করেছিলেন শেখ হাসিনা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, মেজর জেনারেল সৈয়দ ফাতেমী আহমেদ রুমী,  ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী, ব্রিগেডিয়ার জেনারেল আনিসুজ্জামান ভূঁইয়া, রিয়ার অ্যাডমিরাল মোস্তাফিজুর রহমান ও এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ দেলোয়ার হোসেন। এদিন শেখ হাসিনা জমানায় বরখাস্ত হওয়া আধিকারিকদের বিশেষ পদোন্নতি দিয়ে তাদের বাড়তি বেতন ও ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত, অপসারণ, অব্যাহতি এবং বরখাস্ত হওয়া ১৫০ জন আধিকারিককে ভূতাপেক্ষ পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা ও বিভিন্ন আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যাদের সুবিধা দেওয়া হচ্ছে, তারা প্রত্যেকেই কট্টর ভারত ও হিন্দু বিদ্বেষী।

কে আব্দুল্লাহিল আমান আযমী?

বাংলাদেশ সেনা থেকে বরখাস্ত হওয়া আব্দুল্লাহিল আমান আযমীর বাবা গোলাম আজম ছিলেন একাত্তরের মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর দোসর। রাজাকার বাহিনী গঠন করে লক্ষ-লক্ষ বাংলাদেশিকে খুন করেছিলেন। বিশেষ করে স্বাধীন হওয়ার দুদিন আগে বাংলাদেশের শতাধিক বুদ্ধিজীবীকে বাড়ি থেকে তুলে এনে ঢাকার রায়েরবাজারে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছিল। মৃত্যুর আগে কারও চোখ উপড়ে নেওয়া হয়েছিল, কারও হাত-পা কেটে দেওয়া হয়েছিল। যুদ্ধাপরাধের দায়ে অবশ্য ৯০ বছরের কারাদণ্ড হয়েছিল গোলাম আজমের। সেই কুখ্যাত কসাই গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আযমী।  বাংলাদেশ সেনাতে থেকে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট হিসেবে কাজ করতে গিয়ে পাকড়াও হন। ব্রিগেডিয়ার জেনারেল পদে কর্মরত থাকা অবস্থায় তাকে বরখাস্ত করা হয়। ২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যূত হন শেখ হাসিনা। তদারকি সরকারের প্রধান উপদেষ্টা পদে দায়িত্ব নেন আইএসআইয়ের পোষ্য এজেন্ট মোল্লা মুহাম্মদ ইউনূস। তিনিই ২০২৪ সালের ২৬ ডিসেম্বর আযমীর বরখাস্তের আদেশ বাতিল করেন।

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবে না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ জানতে চেয়ে মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

‘এত্তো টাকা তো দিনে রোজগার করি না’, ৫০০ টাকার বকশিস পেয়ে খুশিতে ডগমগ ডেলিভারি বয়

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

৪৮ বছর আগের পুরনো হিসেব চুকোনোর লক্ষ্য নিয়ে রাতে নামছে স্পেন

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর

মধ্যমগ্রাম স্টেশনে হকার উচ্ছেদে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

মার্কিন মুলুকে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু গুজরাতি পরিবারের তিন সদস্যের

পাঁচ মাস ধরে নিখোঁজ ভগবান ‘নাড়ু গোপাল’, খুঁজে বের করতে গঠিত বিশেষ তদন্তকারী দল

ডানকুনি থেকে গ্রেফতার গুলশন কলোনির ‘ত্রাস’ মিনি ফিরোজ