মামলার ডিজে বাজছে, সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে থানায় ফের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একের পর এক মামলার আবহে ফের আইনি জটিলতায় জড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁরই উদ্যোগে পরিচালিত ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরকে ঘিরে ডায়মন্ড হারবার থানায় নতুন মামলা দায়ের হয়েছে।

রায়নগরের বাসিন্দা সুকদেব দাসের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগ, অনুমোদন ছাড়াই বিভিন্ন জায়গায় চিকিৎসাকেন্দ্র চালানো হয়েছে। বেআইনি ভাবে ওষুধ, চিকিৎসার সরঞ্জাম ও রোগ নির্ণয়ের যন্ত্র ব্যবহার করা হয়েছে। এমনকি, তেজস্ক্রিয় পদার্থ ব্যবহারেরও অভিযোগ উঠেছে। পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা করেছে। প্রতারণা, জালিয়াতি এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি ওষুধ ও প্রসাধনী আইন, পারমাণবিক শক্তি আইন, জাতীয় মেডিক্যাল কমিশন আইন, পিসিপিএনডিটি আইন এবং পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট আইনেও মামলা দায়ের হয়েছে। অভিযোগকারীর দাবি, সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবার নামে অননুমোদিত কেন্দ্র পরিচালনা করা হয়েছে। সেখানে বেআইনি ভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। এতে জনস্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে বলেও অভিযোগ। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ডায়মন্ড হারবারের এসডিপিও তদন্তভার গ্রহণ করেছেন। অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, সাংসদ থাকাকালীন নিজের সংসদীয় এলাকায় ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হতো। রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও ভিন্‌রাজ্য থেকে বহু মানুষ এই শিবিরে চিকিৎসার জন্য আসতেন। পরে এই উদ্যোগ রাজ্যের আরও জায়গায় ছড়িয়ে দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। তবে বিধানসভা নির্বাচনের পর থেকেই একাধিক মামলায় তদন্তের মুখে পড়েছেন অভিষেক। ‘ডিজে’ মন্তব্যকে কেন্দ্র করে উস্কানির অভিযোগে মামলা হয়েছে। বিধানসভার সই জালিয়াতি মামলায় সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে তাঁকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডিও তাঁকে জেরা করেছে। কয়েক দিন আগে তাঁর আপ্তসহায়কের খোঁজে কালীঘাটের বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ।

আরও পড়ুনঃ হাজিরা এড়িয়ে ওসিকে বাবা-মা তুলে আক্রমণ হুমায়ুনের

এরই মধ্যে বৃহস্পতিবার রাতে সমাজমাধ্যমে অভিষেক দাবি করেন, গত দু’সপ্তাহে তাঁর এবং তাঁর দফতরের সঙ্গে যুক্ত অন্তত ২৫ জনকে পুলিশ বিভিন্ন ভাবে হেনস্থা করেছে। কাউকে তলব করা হয়েছে, কাউকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এখন নজর তদন্তের অগ্রগতির দিকেই ।

হাজিরা এড়িয়ে ওসিকে বাবা-মা তুলে আক্রমণ হুমায়ুনের

শর্তসাপেক্ষে জামিন পেলেন আরজি কর দুর্নীতি মামলায় অভিযুক্ত চিকিৎসক আশিস

রাজা রঘুবংশী হত্যা মামলায় বড় মোড়, সোনমকে নিয়ে কী নির্দেশ দিল সুপ্রিম কোর্ট?

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

আরাগচি-গালিবাফকে হত্যার পরিকল্পনা ইজরায়েলের, ইরানকে সতর্ক করল আমেরিকা

একুশে জুলাইয়ে রাস্তা আটকে সভা! আদালত অবমাননার মামলায় মমতার কাছে হলফনামা চাইল হাইকোর্ট

চাপের মুখে দেবরাজ চক্রবর্তী! তোলাবাজির অভিযোগে বিশেষ তদন্তকারী দল গঠন

কণ্ঠস্বরের নমুনা মামলায় কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

অলৌকিক! ভেনেজুয়েলায় আটদিন বাদে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

‘বিদেশি হস্তক্ষেপের প্রতিরোধে ঢাকার পাশে থাকবে বেজিং’, দিল্লিকে সতর্কবার্তা চিনের রাষ্ট্রদূতের

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

মামলার ডিজে বাজছে, সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে থানায় ফের অভিযোগ

রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র

৮৮ বছর পর বিশ্বকাপে নকআউট ম্যাচে জিতে শেষ ষোলোয় পৌঁছল সুইৎজারল্যান্ড