রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ডিম-কাদা ছোড়ার ঘটনার পর এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নিজের নিরাপত্তা এবং আইনি সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে রক্ষাকবচের আবেদন জানিয়ে মামলা দায়েরের অনুমতি চান সাংসদ। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলা দায়েরের নির্দেশ দিয়েছে।

মহুয়ার অভিযোগ, তাঁর দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ কোনও কার্যকর পদক্ষেপ করছে না। উল্টে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের তদন্তেই বেশি সক্রিয় প্রশাসন। এই পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপ চেয়ে রক্ষাকবচের আবেদন জানান তিনি। ঘটনার সূত্রপাত গত ১ জুলাই। নদিয়ার কালীগঞ্জে তৃণমূলের একটি কর্মিসভায় উপস্থিত ছিলেন মহুয়া মৈত্র। সেই সময় পার্টি অফিসের বাইরে জাতীয় সড়কে কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল মানুষ। মহুয়াকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ এবং ‘হায় হায়’ স্লোগান ওঠে। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই পার্টি অফিসের জানালা লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। পাশাপাশি কাদা এবং বেগুনও ছোড়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, মহুয়া ও তৃণমূল কর্মীদের দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয়েছিল বলেও দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

ঘটনার একাধিক ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করেন মহুয়া। ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, বিজেপি সমর্থকেরাই এই হামলা চালিয়েছে। তাঁর দাবি, পুলিশ গোটা ঘটনা সামনে থেকে দেখলেও কোনও ব্যবস্থা নেয়নি। বিক্ষোভকারীদের সরানোরও চেষ্টা করা হয়নি। এমনকি তাঁদের নিরাপদে বের করে আনার ক্ষেত্রেও পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে অভিযোগ করেন তিনি। পরে পার্টি অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময়ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরব হন তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে তাঁকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। এই ঘটনার পরই শুক্রবার কলকাতা হাই কোর্টে রক্ষাকবচের আবেদন জানিয়ে আইনি লড়াইয়ের পথে হাঁটলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আবাস যোজনার ঘরের সন্ধানে গিয়ে বিডিও অফিস থেকে চুরি গেল সাইকেল!

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…