পরিচালক রাজা চন্দের পরিবারে নতুন সদস্য আসছে, মা হচ্ছেন অভিনেত্রী পিয়ান সরকার

টলিউডে ফের খুশির খবর। বাবা হতে চলেছেন পরিচালক রাজা চন্দ। আজ, শুক্রবার (৩ জুলাই) পরিচালকের জন্মদিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডে ফের খুশির খবর। বাবা হতে চলেছেন পরিচালক রাজা চন্দ। আজ, শুক্রবার (৩ জুলাই) পরিচালকের জন্মদিন। জন্মদিনেই ভক্তদের সুখবর শোনালেন রাজা এবং তাঁর অভিনেত্রী স্ত্রী পিয়ান সরকার। যদিও মা হওয়ার খবর অনেক আগেই পেয়েছিলেন পিয়ান। কিন্তু এই সুখবর এতদিন লোকচক্ষুর আড়ালেই রেখেছিলেন তারকা দম্পতি। যদিও এটা নতুন নয়, প্রেগন্যান্সির খবর খুব সহজে প্রকাশ্যে আনেন না তাঁরা। সন্তানদের মুখও সহজে দেখান না। তাই ট্রেন্ডিং অনুসরণ করে এতদিন খবরটি আড়ালেই রেখেছিলেন রাজা। অবশেষে জন্মদিনে সুখবর দিলেন পরিচালক।

স্বাভাবিকভাবেই পরিবারে নতুন অতিথি আসার আনন্দে উচ্ছ্বসিত যুগল। পিয়ান এই মুহূর্তে কাজ থেকে সম্পূর্ণভাবে বিরতি নিয়েছেন। মা হওয়ার পরে তিনি নতুন কাজে হাত দেবেন বলে জানিয়েছেন। তবে রাজা কলকাতা ও মুম্বই উভয় শহর মিলিয়েই শুটিং করছেন। একটি সংবাদমাধ্যমকে খুশির খবরটি জানিয়ে রাজা জানিয়েছেন, এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবেন না। খুবই উত্তেজিত। আর অভিনেত্রী বলেছেন, মা হওয়ার জন্যে তিনি প্রস্তুতি নিচ্ছেন। নিজেকে যেন নতুন করে আবিষ্কার করছেন। খুব ভাল লাগছে। উত্তেজনার সঙ্গে বড় দায়িত্বও পাচ্ছেন।

যদিও রাজা একটু চিন্তিত। কারণ মাসের বেশিরভাগ সময়েই কাজের জন্যে মুম্বইয়ে থাকতে হয় তাঁকে। তাই স্ত্রীকে সময় দিতে পারছেন না ঠিকভাবে। তাঁর অবর্তমানে পিয়ানের মা তথা রাজার শাশুড়ি এসে থাকেন পিয়ানের কাছে। সেই মতো সবটা সামলে নিচ্ছেন পরিচালক। এই মুহূর্তে ছয় মাসের অন্তঃসত্ত্বা পিয়ান। বেবি বাম্পও দেখা গিয়েছে তাঁর। তাই খুবই সাবধানে থাকতে হচ্ছে অভিনেত্রীকে। কলকাতার ডাক্তারের কাছে তিনি মাতৃত্বকালীন চিকিৎসা করাচ্ছেন। তাই এই মুহূর্তে স্বামীর সঙ্গে মুম্বইয়ে যেতে পারবেন না তিনি। সেই কারণেই একটু চিন্তিত রয়েছেন রাজা। আপাতত সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায় রয়েছেন তারকা দম্পতি।

মালাবদলের আগে বিয়ের মণ্ডপে নাগিন নাচ নেশাগ্রস্থ বরের, বিয়ে ভেঙে দিলেন কনে

রামনবমীতে অশান্তি মামলায় জামিন পেল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির

পাঁচতারা হোটেলে যৌনচক্রের হদিশ, উদ্ধার দুই অভিনেত্রী, গ্রেফতার মেকআপ আর্টিস্ট

ছেলে ও বউমার অত্যাচারে ঘরছাড়া বৃদ্ধা, পুলিশে অভিযোগ করেও মিলল না সুরাহা

সই জাল কাণ্ডে আপাতত স্বস্তি অভিষেকের! বাড়ল রক্ষাকবচের মেয়াদ

বড়সড় নাশকতার ছক বানচাল, গুজরাত এটিএসের জালে ৮ জয়েশ-ই মহম্মদ জঙ্গি

কাউন্সিলরের পদত্যাগের জেরে আসানসোল পুর নিগম হাতাছাড়া হচ্ছে তৃণমূলের!

মিলল না সেন্সর বোর্ডের শংসাপত্র, আবারও পিছিয়ে গেল সলমানের ‘মাতৃভূমি’র মুক্তি

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, নিহত ৪০

তৃণমূল জমানায় বিরোধী দলনেতাকে বৈঠকে ডাকা হত না: মুখ্যমন্ত্রী

অলৌকিক! ভেনেজুয়েলায় আটদিন বাদে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

নবদ্বীপ পুরসভায় কাউন্সিলরদের গণইস্তফার জেরে ভেঙে গেল বোর্ড

বেফাঁস মন্তব্যের জেরে হুমায়ুন কবীরকে খুনের হুমকি!

ভেলোরে চিকিৎসা করাতে চান ‘অসুস্থ’ অর্পিতা, এসএসসি মামলায় আদালতে আবেদন