ইতিহাস গড়লেন বৈভব, ভেঙে দিলেন শচিন তেন্ডুলকর-শেফালি বর্মার রেকর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে প্রতীক্ষার অবসান। ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর। শনিবার (৪ জুলাই) ম্যানচেস্টারে ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে ঠাঁই হয়েছে ১৫ বছর বয়সী বিস্ময় প্রতিভার। আর সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে ভারতীয় দলের জার্সি গায়ে অভিষেক ঘটার রেকর্ড গড়েছেন। ভেঙে দিয়েছে কিংবদন্তি ক্রিকেটার শচিন তেন্ডুলকর ও ভারতীয় মহিলা দলের নিয়মিত সদস্য শেফালি বর্মার রেকর্ড। বৈভবের মাথায় ভারতীয় দলের টুপি পরিয়ে দিয়েছেন সহ অধিনায়ক তিলক বর্মা।

মাত্র ১৫ বছর ৯৯ দিনে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল বৈভবের। ১৯৮৯ সালের ১৫ নভেম্বর পাকিস্তানের বিরুদ্ধে করাচি টেস্টে অভিষেক ঘটেছিল কিংবদন্তি ক্রিকেটার শচিন তেন্ডুলকরের। মাত্র ১৬ বছর ২০৫ দিন বয়সে ভারতীয় দলের জার্সি গায়ে উঠেছিল শচিন তেন্ডুলকরের। মাস্টার ব্লাস্টারের ওই রেকর্ড ভেঙে দিয়েছিলেন মহিলা ক্রিকেটার শেফালি বর্মা। মাত্র ১৫ বছর ২৩৯ দিন বয়সে ভারতীয় দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন। ২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে অভিষেক ঘটেছিল তাঁর। এদিন দুজনের রেকর্ডই ভেঙে দিয়েছেন বৈভব।

সদ্য সমাপ্ত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ১৫ বছরের বৈভব। প্রতিপক্ষের বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ৭৭৬ রান করেছিলেন। তাঁর ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ২৩৭ দশমিক ৩০। আইপিএলে ওই অনবদ্য পারফরম্যান্সের ফলে ভারতীয় এ দলে ডাক পেয়েছিলেন ১৫ বছরের বিস্ময় বালক। শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় সিরিজেও ব্যাট হাতে ধ্বংসাত্মক ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। মাত্র ১১ বলে অর্ধশতরান করে বিশ্বরেকর্ড গড়েছিলেন।

শুভেন্দুর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্য, গ্রেফতার তৃণমূল কর্মী

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! একাধিক পদে চলছে নিয়োগ, জানুন আবেদনের শেষ দিন

‘চন্দ্রিমাকে বিশ্বাস করবেন না’, মমতাকে সতর্ক করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতারা

‘প্রতি ফোঁটা রক্তের হিসেব নিতে প্রস্তুত হোন’, আওয়ামী লীগ কর্মীদের বার্তা শেখ হাসিনার

গুলিতে মহিলা চিকি‍ৎসকের মৃত্যু: বিজেপি বিধায়কের চার বছরের জেল, ২৫ লক্ষ জরিমানা

‘সাহস থাকলে বিজেপিতে যোগ দিন,’ চন্দ্রিমা-ঋতব্রত-ফিরহাদদের স্পষ্ট বার্তা মমতার

শনি রাতে ইতিহাস লিখতে চায় কানাডা, অভিজ্ঞতাতেই বাজিমাতের আশায় মরক্কো

বঙ্গোপসাগরে আরও জোরালো নিম্নচাপ, রবিবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা!

ইতিহাস গড়লেন বৈভব, ভেঙে দিলেন শচিন তেন্ডুলকর-শেফালি বর্মার রেকর্ড

নাটক শেষ! মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে যোগ দিলেন চন্দ্রিমা

‘বিয়ে? যা হবেই না’, কেতন হত্যাকাণ্ডে অভিযুক্ত সিয়ার স্ন্যাপচ্যাট ভাইরাল

বাংলা ধারাবাহিকে আর দেখা যাবে না লিলি চক্রবর্তীকে, কেন অভিমানী অভনেত্রী?

সন্তান জন্মের ২ দিন বাদে তামিলনাড়ুর প্রথম আদিবাসী মহিলা বিচারকের কাণ্ড শুনলে চমকে যাবেন

ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে অসহ্য গরমে প্রাণ গেল ৩,৭০০ জনের